ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা ও শিলিগুড়িতে চালু হচ্ছে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র

ফটোকার্ড ডাউনলোড

আগামী ১ ডিসেম্বর থেকে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্র কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিসা আবেদনপ্রক্রিয়া আরো সহজ করার লক্ষ্যে এই দুটি কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়—এই পাঁচ রাজ্যের ভারতীয় নাগরিকদের পাশাপাশি সেখানে দীর্ঘ মেয়াদে থাকা বিদেশি নাগরিকরাও নতুন কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের ভিসার আবেদন করতে পারবেন।

নতুন কেন্দ্র দুটির ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনার দায়িত্ব আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার হিসেবে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’কে (এসজিজিএস) দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পাঁচ রাজ্যের আবেদনকারীদের নতুন কেন্দ্র থেকেই আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে উপ-হাইকমিশন।

নতুন ঠিকানা অনুযায়ী, কলকাতা কেন্দ্রটি হবে সল্টলেকের সেক্টর ফাইভের সিমসিস টাওয়ার্সে (প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, কলকাতা-৭০০০৯১)। আর শিলিগুড়ি কেন্দ্রটি চালু হবে সেবক রোডের সিটি মলের প্রথম তলায় (শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১)।

এর আগে কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি প্রতিষ্ঠান ‘ডিইউ ডিজিটাল’। ওই কেন্দ্রগুলো থেকে আবেদনপত্র সংগ্রহ করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পাঠানো হতো এবং প্রক্রিয়াকরণ শেষে আবেদনকারীরা সেখান থেকেই ভিসাসহ পাসপোর্ট বুঝে নিতেন।

আগামী ৩০ নভেম্বর ওই প্রতিষ্ঠানের সেবার মেয়াদ শেষ হচ্ছে।সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন সংস্থার ওপর দায়িত্ব তুলে দেওয়ার এই উদ্যোগ করায় ভিসা প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আপডেট সময় : ১১:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬