ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি

ফটোকার্ড ডাউনলোড

১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন মজুরিকাঠামো

দীর্ঘ আলোচনা, দরকষাকষি ও গোপন ভোটের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হবে।
নতুন কাঠামোয় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চারটি গ্রেড বহাল রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রেডভিত্তিক নতুন মজুরি কাঠামো

সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এর নিম্নতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। এছাড়া গ্রেড-২-এর মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্রেড-৩-এর শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আর সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর মজুরি ১৭ হাজার টাকা রাখা হয়েছে।

গোপন ভোট ও শিক্ষানবিশদের মজুরি প্রসঙ্গ

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বুধবার ভোর ৪টায় ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামো ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে বোর্ডের সব সদস্য একমত হন। কিন্তু চতুর্থ গ্রেডের ক্ষেত্রে ঐকমত্য সম্ভব হয়নি।
এ কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। পরে একই বিধিমালার ১২৯(১) বিধি অনুসারে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।
তবে শিক্ষানবিশ শ্রমিকদের মজুরির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি

আপডেট সময় : ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬