ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশিদের ছাড় দিচ্ছে চীন, নাগরিকদের বাইরে যাওয়ায় কড়াকড়ি

ফটোকার্ড ডাউনলোড

বিদেশিদের জন্য চীনে ভ্রমণ সহজ করতে ভিসা প্রক্রিয়া শিথিল ও প্রবেশের নিয়ম সহজ করছে দেশটির সরকার। পর্যটক ও ব্যবসায়ীদের আকৃষ্ট করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।

তবে একই সময়ে চীন থেকে বিদেশে যাওয়া কঠিন হয়ে উঠছে। বিশেষ করে প্রযুক্তি খাতের কর্মী, সরকারি কর্মকর্তা ও নির্দিষ্ট কিছু শ্রেণির নাগরিকের ওপর বাড়ছে ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও দক্ষ কর্মীদের দেশেই ধরে রাখতে এমন পদক্ষেপ নিচ্ছে বেইজিং। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) নেতাদের সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি জিং পিং বাণিজ্যের বাধা কমানোর আহ্বান জানান।
একই সঙ্গে ব্যবসা, পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে ভ্রমণ সহজ করে মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। তবে তাঁর সরকারের নতুন বিধিনিষেধে চীন থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বেইজিংয়ের দাবি, এসব পদক্ষেপ সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। নতুন নিয়মে বিদেশযাত্রার উদ্দেশ্য ও গন্তব্য সম্পর্কে নাগরিকদের তথ্য দিতে হবে।
পাশাপাশি প্রযুক্তি খাতের সংবেদনশীল তথ্যের সঙ্গে সংশ্লিষ্টতার মতো বিভিন্ন কারণে কর্তৃপক্ষ কাউকে বিদেশযাত্রায় বাধা দিতে পারবে। গত সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন বিধিমালায় রপ্তানি নিয়ন্ত্রণ কিংবা প্রযুক্তি আমদানি-রপ্তানিসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের কারণে জাতীয় শিল্প বা প্রযুক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে মনে হলে নাগরিকদের বিদেশযাত্রা আটকে দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া বিদেশে অবস্থানকালে জাতীয় নিরাপত্তা বা স্বার্থের জন্য হুমকিস্বরূপ বেআইনি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কোনো নাগরিককে সর্বোচ্চ তিন বছর বিদেশযাত্রা থেকে বিরত রাখা যাবে। উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত দেশগুলোতে ভ্রমণ না করতেও নাগরিকদের নিরুৎসাহিত করার নির্দেশনা রয়েছে। নতুন বিধিমালায় চীনের বাইরে যাওয়ার উদ্দেশ্য যাচাইয়ে নাগরিকদের কাছে নথি, প্রয়োজনীয় উপকরণ ও ইলেকট্রনিক তথ্য চাইতে পারবেন কর্মকর্তারা। তবে সংবেদনশীল প্রযুক্তি কিংবা উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। বেইজিংভিত্তিক আইন প্রতিষ্ঠান কিং অ্যান্ড উডের রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞাবিষয়ক বিশেষজ্ঞ দাই মেংহাও বলেন, নতুন বিধানগুলো কর্তৃপক্ষের বিদ্যমান ক্ষমতার পরিধি মৌলিকভাবে বাড়ায়নি। তবে এসব ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আরো স্পষ্ট ভিত্তি, প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব নির্ধারণ করেছে। বিশেষ করে মালিকানাধীন প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে গত মার্চে এআই স্টার্টআপ কম্পানি ম্যানুসের দুই চীনা সহপ্রতিষ্ঠাতাকে দেশ ছাড়তে নিষেধ করা হয়। মেটার কাছে কম্পানিটি বিক্রির পরিকল্পনা পর্যালোচনার সময় নিয়ন্ত্রক সংস্থাগুলো তাঁদের বিদেশযাত্রায় বাধা দেয়। পরে চীন ওই অধিগ্রহণ চুক্তি আটকে দেয়। এ ছাড়া এআই ও চিপ খাতের শীর্ষ নির্বাহী এবং তাঁদের সরাসরি আত্মীয়দের বিদেশযাত্রায় বিধিনিষেধ বাড়িয়েছে চীন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অল্প সময়ের ভ্রমণের ক্ষেত্রেও তাঁদের অনুমতি নিতে হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও দক্ষ কর্মীদের বিদেশে চলে যাওয়া ঠেকাতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের অনাবাসিক ফেলো ক্রিস্টোফার নাই বলেন, নতুন বিধিমালার মাধ্যমে বিদেশি কম্পানি ও সরকারগুলোকে বেইজিং এই বার্তা দিচ্ছে যে মানুষের মাধ্যমেই প্রযুক্তি চীনের বাইরে যায় এবং সরকার সেই পথ নিয়ন্ত্রণ করতে চায়। একই সঙ্গে সাধারণ মানুষকেও বিদেশযাত্রায় বাধা দেওয়ার লিখিত ভিত্তি তৈরি হয়েছে। তবে বিদেশিদের জন্য চীনে প্রবেশের নিয়ম সহজ করা হচ্ছে। প্রায় ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুযোগ বাড়িয়েছে দেশটি। ট্রানজিট ভিসামুক্ত থাকার সময়সীমা বাড়ানোর পাশাপাশি প্রবেশের প্রক্রিয়াও সহজ করা হয়েছে। চলতি মাসে কার্যকর হওয়া একটি ব্যবস্থায় যোগ্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবসায়ীরা চীনে টানা ৯০ দিন অবস্থান করতে পারবেন। চীনের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ওয়াং জিয়ানহুয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিদেশি পর্যটকদের জন্য ভিসা ও কর ফেরত পাওয়ার প্রক্রিয়াসহ বিভিন্ন পর্যটনসেবা উন্নত করা হবে। ২০২৫ সালে ১৫ কোটি পর্যটক আগমনের বিপরীতে ২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি পর্যটক আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে দেশটি। তবে বিদেশযাত্রার ক্ষেত্রে বাড়তি কড়াকড়ির অভিজ্ঞতা হচ্ছে সাধারণ নাগরিকদেরও। চীনের নানজিংয়ের লুকৌ আন্তর্জাতিক বিমানবন্দরে দক্ষিণ কোরিয়ায় একটি কনসার্ট দেখতে যাওয়ার সময় এলসা নামের ২০ বছর বয়সী এক শিক্ষার্থীর মুঠোফোন নিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে কথোপকথন যাচাই করেন অভিবাসন কর্মকর্তা। ভ্রমণের উদ্দেশ্য নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয় বলে জানান তিনি। গত সেপ্টেম্বরের শুরুতে এ ঘটনা ঘটে। এলসা ওয়াশিংটন পোস্টকে বলেন, সাধারণ মানুষের ওপর নতুন বিধিমালার প্রভাব পড়বে না বলে অনেকে মনে করলেও তাঁর নিজের অভিজ্ঞতায় সীমান্ত নিয়ন্ত্রণ সাম্প্রতিক সময়ে আরো কঠোর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিদেশযাত্রার আগে অভিবাসন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ও নিরুৎসাহিত করার অভিজ্ঞতা তুলে ধরছেন অনেকে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এবং জাপানগামী যাত্রীদের মধ্যে এ ধরনের অভিযোগ বেশি দেখা যাচ্ছে। বিমানবন্দরে কী ধরনের প্রশ্ন করা হতে পারে এবং কী কী নথি সঙ্গে রাখতে হবে, তা নিয়েও পরামর্শ দিচ্ছেন ব্যবহারকারীরা। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস অবশ্য এসব বিধিনিষেধ নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমের সমালোচনাকে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে আরো শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতেই এসব নিয়ম করা হয়েছে। তবে নতুন বিধিনিষেধ নিয়ে উদ্বেগ বাড়ছে। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক হেনরি গাও বলেন, এসব নিয়মের উদ্দেশ্য অধিকাংশ মানুষের ওপর প্রয়োগ করা নয়; বরং বিদেশযাত্রার প্রক্রিয়াকে এতটাই জটিল ও ক্লান্তিকর করে তোলা, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন। চীনের রাষ্ট্রায়ত্ত একটি সিকিউরিটিজ প্রতিষ্ঠানে কর্মরত ২৬ বছর বয়সী জয় লি জানান, গত আগস্টে কোনো কারণ না দেখিয়েই তাঁকে পাসপোর্ট জমা দিতে বলা হয়। তাঁর মতে, অর্থনীতি ধীরগতির হওয়ায় বিদেশে ভ্রমণ সীমিত করে দেশের অভ্যন্তরীণ ব্যয় বাড়ানোর কৌশল হিসেবেও এসব বিধিনিষেধ ব্যবহার করা হতে পারে। চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির সীমান্ত দিয়ে চীনা ও বিদেশি নাগরিকদের যাতায়াত আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ সময়ে মূল ভূখণ্ডের চীনা নাগরিকদের বিদেশযাত্রা বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে বিদেশি নাগরিকদের চীনে প্রবেশ বেড়েছে ১৫ দশমিক ৬ শতাংশ। তাঁদের বেশির ভাগই ভিসামুক্ত সুবিধায় দেশটিতে প্রবেশ করেছেন। বিদেশযাত্রার অধিকার সীমিত করার গুঞ্জন নাকচ করে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের ভ্রমণের অধিকার দেশটি দৃঢ়ভাবে সংরক্ষণ করে। তবে জয় লির আশঙ্কা, নতুন বিধিমালা বাস্তবায়নের সময় স্থানীয় কর্তৃপক্ষ নিজেদের মতো করে আরো বিধিনিষেধ যুক্ত করতে পারে। এতে সাধারণ মানুষের বিদেশ ভ্রমণের স্বাধীনতা সীমিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আপডেট সময় : ১১:২৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬