ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৪৩ কোটি টাকার সার কিনবে সরকার

৫৪৩ কোটি টাকার সার কিনবে সরকার

ফটোকার্ড ডাউনলোড

কানাডা ও সৌদি আরব থেকে এমওপি ও ইউরিয়া সার আমদানি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ইউরিয়া কেনার তিনটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

তিন প্রস্তাবে ১ লাখ ১০ হাজার টন সার কিনতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৫৪৩ কোটি ৪ লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। সভায় চারটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থমন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সভা সূত্রে জানা যায়, সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে নবম লটে ৪০ হাজার টন (±১০ শতাংশ) এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার।

অন্যদিকে ২০২৬-২৭ অর্থবছরে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১১তম লটে ৪০ হাজার টন (±১০ শতাংশ) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব করা হয়েছে। যেখানে সরকারের ব্যয় হবে ২১১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার।

এছাড়া কাফকো থেকে ২০২৬-২৭ অর্থবছরে ষষ্ঠ লটে ৩০ হাজার  টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবেও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় হবে ১৪৯ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা। প্রতি টনের দাম পড়বে ৩৯৭ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।

৫৪৩ কোটি টাকার সার কিনবে সরকার

আপডেট সময় : ০১:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬