ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ

ফটোকার্ড ডাউনলোড

বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নতুন মজুরি কাঠামোয় চারটি গ্রেডে শ্রমিকদের বেতন ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে বাড়িভাড়া ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মজুরি কাঠামোর ঘোষণা দেওয়া হয়।

এবার পাঁচ বছরের পরিবর্তে মাত্র তিন বছরের ব্যবধানে নিম্নতম মজুরি বোর্ডের ভোটাভুটির মাধ্যমে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজনের সমর্থনে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ আজাদ সুবহানী এবং শ্রমিক, মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন মজুরি কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করেছে। চারটি গ্রেডের মধ্যে তিনটির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হলেও চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

এ ক্ষেত্রে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। অন্যদিকে মালিকপক্ষ ১৬ হাজার টাকা নির্ধারণের পক্ষে অবস্থান নেয়।

পরে আইন অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ আজাদ সুবহানীর তত্ত্বাবধানে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং বাকি দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত অনুযায়ী ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। পরে মালিক ও শ্রমিক উভয় পক্ষই এ সিদ্ধান্ত মেনে নেয়।

সংবাদ সম্মেলনে গ্রেডভিত্তিক মজুরি বৃদ্ধির তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-৪ বা সর্বনিম্ন গ্রেডে শ্রমিকদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে।

গ্রেড-৩-এ ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪১ দশমিক ৭০ শতাংশ বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-২ এ আগের ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ৪০ দশমিক ১২ শতাংশ বেড়ে মজুরি দাঁড়িয়েছে ২০ হাজার টাকা। আর গ্রেড-১ এ ১৫ হাজার ৩৫ টাকা থেকে ৪৩ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

মাহদী আমিন বলেন, মূল বেতনের সঙ্গে বোনাস ও ওভারটাইম যুক্ত হলে বিপুলসংখ্যক শ্রমিকের মাসিক আয় ২৫ হাজার টাকা বা তার বেশি হবে। পাশাপাশি যেসব কারখানার মালিকের সামর্থ্য রয়েছে, তাদের নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন মজুরি কার্যকর হওয়ার পর বাড়িভাড়া ও পরিবহন ব্যয় বেড়ে শ্রমিকদের বাড়তি আয়ের সুফল যেন নষ্ট না হয়, সে বিষয়ে সরকারের উদ্যোগের কথা জানান মাহদী আমিন।

তিনি বলেন, হঠাৎ করে বাড়িভাড়া ও গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রবণতা বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিচ্ছে।

শ্রমিকদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শ্রমঘন এলাকাগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট সাতটি বিশেষায়িত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে বলেও জানান তিনি।

এ ছাড়া শ্রমঘন এলাকায় খোলাবাজারে বিক্রির (ওএমএস) আওতায় ভর্তুকি মূল্যে চাল বিতরণ বাড়ানো, গার্মেন্টস শ্রমিকদের জন্য দ্রুত ফ্যামিলি কার্ড চালু এবং তাঁদের আবাসন সুবিধা নিশ্চিত করতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করায় সরকার ও মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শ্রমিক নেতা বাবুল আক্তার।

তিনি বলেন, সাত-আট দফা আলোচনার পর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটির মাধ্যমে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়েছে। শ্রমিকপক্ষ এ সিদ্ধান্ত মেনে নিয়েছে।

নতুন মজুরি কাঠামো নিয়ে গুজব ও বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে শ্রমিকদের বেতন অন্তত ২ হাজার থেকে ৫-৬ হাজার টাকা পর্যন্ত বাড়বে। পাশাপাশি পুরোনো শ্রমিকদের মধ্যে বিদ্যমান গ্রেড বৈষম্যও দূর হবে।

তবে মজুরি আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার শ্রমিক ও নেতাদের দ্রুত মুক্তি এবং প্রতিবছর মজুরি সমন্বয়ের জন্য স্থায়ী পদ্ধতি চালুর দাবি জানান তিনি।

এদিকে, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তালিকা পাওয়ার কথা জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, মামলাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন মজুরি কাঠামোর খসড়া গেজেট প্রকাশের পর এ বিষয়ে পাওয়া মতামত ও আপত্তি পর্যালোচনা করতে নিম্নতম মজুরি বোর্ড আবার বৈঠকে বসবে।

আপডেট সময় : ০৬:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬