ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের দুই কাউন্সিলরের বরখাস্তের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দুই কাউন্সিলরের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত। আজ সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই আদেশ স্থগিত করেন আদালত।

সিসিক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করেছিলাম। উচ্চ আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসাইন ও আতাউর রহমানের বেঞ্চ আজ মন্ত্রণালয়ের সেই আদেশ স্থগিত করেছেন।

এ আগে, সিসিকের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসুকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ১৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত চিঠি তারা হাতে পান। এরপর উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করেন তারা।

জনপ্রিয় সংবাদ

ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প

সিলেটের দুই কাউন্সিলরের বরখাস্তের আদেশ স্থগিত

আপডেট সময় : ০৬:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭