ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার,
721
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত তোয়াবুর রহমান (৪৩) নামে একজন চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকাল সাতটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তোয়াবুর আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামের বাসিন্দা। এ ঘটনায় উপজেলার মাদারগঞ্জ গ্রামের আকতার (২৩) ও রশিদুলকে (১৯) আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদার হাট স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছিল। এক পর্যায়ে ফিরোজ গ্রুপ ও আকতার গ্রুপ বিভক্ত হয়। এ নিয়ে সংঘর্ষ হলে ফিরোজের বাবা তোয়াবুর গুরুতর আহত হন। তাকে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিত্সার জন্য রংপুর হাসপাতালে পাঠায়। বুধবার সকালে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত তোয়াবুর রহমানের ভাই বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।

ঠাকুরগাঁও থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, দুজনকে আটক করা করেছে। মামলায় তদন্ত অনুয়ায়ী বাকি আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

এলএনজি, সার ও ভোজ্য তেল আমদানিসহ ২০ ক্রয় প্রস্তাব অনুমোদন

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫