ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটেনে খুন হওয়া সিলেটের তারেকের দাফন সম্পন্ন

সিলেট : ব্রিটেনের একটি অভিবাসী ডিটেনশন সেন্টারে খুন হওয়া সিলেটের ঢাকা দক্ষিণের তারেক চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর মানিকপীর (রহ.) সিটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিমানযোগে তারেক চৌধুরীর লাশ ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায়। তার ভাই মহসিন হাবীব লাশ নিয়ে দেশে আসেন।
পরে তারেক চৌধুরীর গ্রামের বাড়ি ঢাকা দক্ষিণে লাশ নিয়ে যাওয়া হয়। সেখানে মাদরাসা মাঠে প্রথম জানাজা শেষে সিলেট নগরীর কুমারপাড়া মসজিদে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। বিকেলে মানিকপীর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তারেক চৌধুরীর ভাই মহসিন হাবীব বলেন, ব্রিটেনের মতো দেশে ডিটেনশন সেন্টারে আমার ভাই হত্যার ঘটনা আমরা মানতে পারছি না। আমাদের গোটা পরিবার শোকে স্তব্দ।
প্রসঙ্গত, গত ব্রিটেনের গ্রেটার লন্ডনের হিলিংডন এলাকায় গত ১ ডিসেম্বর সকালে অভিবাসীদের ডিটেনশন সেন্টারে খুন হন তারেক চৌধুরী।
ওই সময় লন্ডন পুলিশ জানায়, তারেক চৌধুরী গ্রেটার লন্ডনের হিলিংডন এলাকায় কোনব্রুক ইমিগ্রেশন রিমুভ্যাল সেন্টারে হামলাকারীদের সংঘবদ্ধ আক্রমণের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে এলাকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

ফুয়াং ফুডের কারখানা বন্ধ, ছয় মাস লে-অফ ঘোষণা

ব্রিটেনে খুন হওয়া সিলেটের তারেকের দাফন সম্পন্ন

আপডেট সময় : ১০:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭