ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সার্কাসের গ্যালারি ভেঙে ৩০ জন আহত

ফটোকার্ড ডাউনলোড

সাতক্ষীরার শ্যামনগরে সার্কাসের গ্যালারি ভেঙে ৩০ জন দর্শক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যাকালীন ‘শো’ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন ও আমজাদ হোসেনসহ কয়েকজন জানান, প্রতিদিনের মত শুক্রবার সন্ধ্যায় সার্কাসের দ্বিতীয় ‘শো’ শুরু হয়। সার্কাস শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ধারণক্ষমতার তুলনায় বেশি দর্শক থাকায় পূর্ব পাশের গ্যালারি ভেঙে পড়ে। এ সময় দর্শকদের চিৎকারে গোটা সার্কাস প্যান্ডেলের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে অনেকে পদদলিত হয়েও আহত হন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ড স্বাস্থ্য সহকারী শাকির হোসেন জানান, সার্কাসের প্যান্ডেলে দুর্ঘটনায় আহতদের অনেকের আঘাত কম হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

তবে মারাত্বক আহতদের ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পাসপোর্টের চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪

সাতক্ষীরায় সার্কাসের গ্যালারি ভেঙে ৩০ জন আহত

আপডেট সময় : ০৭:৪৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭