ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

নিউজ ডেস্ক: নির্বাহী আদেশে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত।

শুক্রবার মার্কিন ড্রিস্টিক্ট বিচারপতি জেমস রবার্টস মুসলিম নিষেধাজ্ঞায় জারি করা করা ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করার আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন ট্রাম্পের এ আদেশকে সংবিধানবিরোধী বলে আখ্যা দেন। তার সঙ্গে একমত পোষণ করেন বিচারপতি বরার্টস।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে তিন মাসের জন্য সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে স্থগিতাদেশ দেন ।ওই আদেশে বলা হয়, এ সাত দেশের নাগরিকরা তিন মাস যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। জারি করা আদেশে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের ক্ষেত্রে মুসলিম প্রধান দেশগুলোর মুসলিমদের বদলে খ্রিস্টান ও সংখ্যালঘুদের প্রাধান্য দেওয়ার কথা বলা হয়।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি নির্বাহী আদেশের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিমানবন্দরে হয়রানির শিকার হয় মুসলমানরা। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। সংস্কৃতিকর্মীরা এর প্রতিবাদ জানান। নোবেল বিজয়ী শিক্ষা অধিকারকর্মী থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিষ্ঠাতা,বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ট্রাম্পের এ নিষেধাজ্ঞাকে মুসলিমবিরোধী নিষেধাজ্ঞা হিসেবে আখ্যা দেন। সূত্র : ইন্ডিপেনডেন্ট।

জনপ্রিয় সংবাদ

পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণ: প্রকল্পে কোনো ক্ষতির ঝুঁকি নেই, রেলপথ মন্ত্রী

৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

আপডেট সময় : ০৪:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭