ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
জামায়াত আমিরের স্ট্যাটাস ভাইরাল

জামায়াত আমিরের স্ট্যাটাস ভাইরাল

ভাষা ও রাজনৈতিক পরিচয়ের বিতর্ককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই বিতর্কের মধ্যেই আজ রোববার ভোরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আজ রোববার ভোর ৬টা ৮ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাত্র দুই বাক্যের একটি পোস্ট দেন জামায়াত আমির। সেখানে তিনি লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”

পোস্টটি দেওয়ার অল্প সময়ের মধ্যেই এটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই পোস্টে ২ লাখ ১৬ হাজারের বেশি রিয়েকশন পড়েছে। এ ছাড়া প্রায় ২৬ হাজার ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং পোস্টটি শেয়ার হয়েছে তিন হাজার একশর বেশি।

মূলত এই আলোচনার সূত্রপাত হয় গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি অনুষ্ঠান থেকে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি দলীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে আপত্তি জানান।

তিনি বলেন, “বাংলাকে যদি মায়ের ভাষা হিসেবে ধারণ করতে হয়, তবে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। এটি আমাদের ভাষা নয়।” তার এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও পাল্টা পোস্টের ঝড় ওঠে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। মন্ত্রীর মন্তব্যের পর সেই স্লোগানটিকে নতুন করে পরিচয় ও ভাষা বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। যার ধারাবাহিকতায় জামায়াত আমিরের এই স্ট্যাটাস নতুন মাত্রা যোগ করেছে।

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

জামায়াত আমিরের স্ট্যাটাস ভাইরাল

জামায়াত আমিরের স্ট্যাটাস ভাইরাল

আপডেট সময় : ১০:০০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬