ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে দিনভর নির্যাতনের পর অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে শিশুটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ১০টার দিকে তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। ঢাকা-রংপুর মহাসড়কের তালুক কানুপুর ইউনিয়নের সামসপাড়া এলাকায় পৌঁছালে দুই যুবক জোরপূর্বক তাকে একটি অটোরিকশায় তুলে নেয়। এরপর পাশের ফুটানী বাজার এলাকার একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে দিনভর ধর্ষণ করা হয়।

বিকেলের দিকে অভিযুক্তরা মেয়েটিকে স্থানীয় একটি ‘ইক্ষু সেন্টারের’ পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পথচারীরা তাকে দেখতে পেয়ে পরিবারকে খবর দিলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রবিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফাহাদ আল আসাদ জানান, শিশুটির পরিস্থিতি বিবেচনা করে বিশেষজ্ঞ পরীক্ষার জন্য রেফার্ড করা হয়েছে।

এ ঘটনায় এখনও অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাটি পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এলাকাবাসী ও ছাত্রীর পরিবার এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬