ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে স্থল অভিযান সম্প্রসারণের নেতানিয়াহুর নির্দেশ

লেবাননের প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই তীব্র করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু তার সেনাদের দেশটির আরও ভেতরে প্রবেশের নির্দেশ দিয়েছেন। রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও ছয় সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ ২ মার্চ থেকে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় লেবাননে কার্যক্রম শুরু করে। তারা ইসরায়েলের ওপর ড্রোন ও রকেট হামলা চালায়। এর জবাবে ইসরায়েল বিমান ও ড্রোন হামলার পাশাপাশি ব্যাপক স্থল অভিযান শুরু করে। এ ঘটনায় ১২ লাখের বেশি লেবাননি নাগরিককে তাদের ঘরবাড়ি ত্যাগ করতে হয়।

১৬ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা অব্যাহত থাকে। লেবানন সরকার জানিয়েছে, এখন পর্যন্ত এই সংঘাতের ফলে ৩৩৭০ জন লেবাননি নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, ২ মার্চের পর থেকে তাদের ২৪ সেনা ও চারজন বেসামরিক নিহত হয়েছেন।

হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের হাজার হাজার বাসিন্দা নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন। শনিবার হিজবুল্লাহর হামলার পর স্কুল বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ এবং জনসাধারণের চলাফেরার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

রোববার ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের ৯০০ বছরের পুরনো বিউফোর্ট দুর্গ এবং সংলগ্ন কৌশলগত শৈলশিরা দখল করে। এটি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, “আমি লেবাননে স্থল অভিযান আরও সম্প্রসারণ করার জন্য আমার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছি।” ইতোমধ্যেই লেবাননের লিটানি নদী পর্যন্ত ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখন তারা আরও প্রায় ১০ কিলোমিটার ভেতরে জাহারানি নদী পর্যন্ত এলাকায় দখল নেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। নেতানিয়াহু জানান, হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো নিজেদের কব্জায় আনা তাদের মূল লক্ষ্য।

উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ফ্রান্স সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠক ডেকেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের বাড়তে থাকা সহিংসতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়।

আপডেট সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬