ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শততম পর্বে ‘বিশ্বাস ও সরদার’ পরিবারের দ্বন্দ্ব

শততম পর্বে 'বিশ্বাস ও সরদার' পরিবারের দ্বন্দ্ব

উত্তরাঞ্চলের এক গ্রাম ‘বর্ধিষ্ণু’। সে গ্রামে ‘বিশ্বাস’ ও ‘সরদার’ পদবীর দুই পরিবারের বসবাস। প্রতিবেশী হলেও তাদের মধ্যে কোনো মিল বা আন্তরিকতা নেই। বরং একে-অপরের শত্রুর মতো। সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে। আর সে দ্বন্দ্ব থেকে ঘটে মজার সব ঘটনা।

এসব নিয়েই ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। সকাল আহমেদের নাটকটি রবি থেকে বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। আজ রাত ৮টায় দেখানো হবে এর ১০০তম পর্ব। বৃন্দাবন দাশ রচিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলমসহ আরও অনেকে।

নাটকটি নিয়ে পরিচালক সকাল আহমেদ বলেন, ‘আমাদের গ্রামীণ সমাজের চিরচেনা একটি রূপ উঠে আসছে এই নাটকে। দুটি পরিবারের দ্বন্দ্বে মধ্য দিয়ে সমাজের নানা অসঙ্গতি যেমন তুলে ধরা হচ্ছে তেমনই মানবিক ও সুন্দর বার্তাও থাকছে।’

নির্মাতার মতে, দর্শক নাটকটি দারুণ উপভোগ করছেন। সেই সুবাদেই এটি শততম পর্বে পৌঁছাল।

জনপ্রিয় সংবাদ

শততম পর্বে ‘বিশ্বাস ও সরদার’ পরিবারের দ্বন্দ্ব

আপডেট সময় : ০৫:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬