ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর শ্রমিক খুন: প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত কিশোর হোসিয়ারি শ্রমিক জোবায়েরকে (১৭) হত্যার মামলায় গ্রেফতার হয়েছেন এজাহারভুক্ত অন্যতম আসামি নাক্কী সজিব (২৭)। র‍্যাব-১১-এর হাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তিনি ধরা পড়েন।

র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ এবং র‍্যাব-১০, সিপিএসসি লালবাগ ঢাকার একটি যৌথ দল গোপন সংবাদ ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১১ জুলাই এই অভিযান চালায়। যাত্রাবাড়ী থানা-সংলগ্ন ডেমরা হাইওয়ের পাশে একটি রেস্তোরাঁর সামনে থেকে আটক করা হয় হত্যা মামলার ২ নম্বর আসামি সজিবকে। তিনি বন্দর উপজেলার কল্যান্দী খালপাড় এলাকার বাসিন্দা এবং দিদার হোসেনের ছেলে।

নিহত জোবায়ের বন্দর উপজেলার এনায়েতনগর এলাকার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় কাজ করতেন। গত ৩ জুন রাত সোয়া ৯টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে এনায়েতনগরের কল্যান্দী ভাঙা ব্রিজের কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাঁর পথ আটকায়।

গলায় ধারালো অস্ত্র ধরে মালামাল দাবি করা হলে জোবায়ের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা তাঁর কোমরের নিচে বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে এবং একটি রেডমি মোবাইল ফোনসহ নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালায়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও ছিনতাইকারীরা হুমকি দিয়ে সটকে পড়ে।

স্থানীয়রা প্রথমে জোবায়েরকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যার খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরিবারের সদস্যদের কাছে হামলাকারীদের পরিচয় জানিয়ে যান। শেষ পর্যন্ত গত ৭ জুন ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাঁর দাফন হয় স্থানীয় সোনাকান্দা কবরস্থানে।

এ ঘটনায় নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন কালু বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতার সজিবকে আইনি প্রক্রিয়ার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় র‍্যাব হামলা মামলার আসামি গিট্টু রিপন কক্সবাজারে গ্রেফতার

বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর শ্রমিক খুন: প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬