ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবস: বদলগাছীতে প্রস্তুতি সভা সম্পন্ন

নওগাঁর বদলগাছীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালনের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। এছাড়া দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দায়িত্ব বণ্টন ও সার্বিক সমন্বয়ের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এর পাশাপাশি শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং জুলাই শহীদদের স্মরণে গ্রাফিতি অঙ্কনের আয়োজন থাকছে। এছাড়া আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কর্মসূচিও পালন করা হবে। কর্মসূচিগুলো সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিনও উপস্থিত ছিলেন।

সভায় আরও অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শুভসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, নাগরিক অধিকার এবং আত্মত্যাগের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরা জরুরি। এজন্য অর্থবহ কর্মসূচি গ্রহণ এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন বক্তারা।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস: বদলগাছীতে প্রস্তুতি সভা সম্পন্ন

আপডেট সময় : ০২:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬