ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের বাজার দর

নিত্যপূর্ণ বাজারের স্বস্তির ইঙ্গিত নেই

নিত্যপণ্যের বাজারে স্বস্তির ইঙ্গিত নেই বললেই চলে। বাজারে গিয়ে প্রতিদিন নতুন করে হিসাব মেলাতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে।

চাল, ডাল, মাংস কিংবা সবজি প্রায় প্রতিটি দরোজায়ই এখন চড়া দামের হাঁকডাক চলছে।

আজ রবিবার (১৬ আগস্ট ) ঢাকার বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ধরনভেদে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকায়। তবে মোটা চালের কেজি খানিকটা নিচে, ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও ভালো মানের নাজিরশাইল বা মিনিকেট চাল কিনতে সাধারণ মানুষের কেজিপ্রতি গুনতে হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। অন্যদিকে, প্রোটিনের চাহিদা মেটাতে গিয়ে পকেটে টান পড়ছে আমিষের বাজারেও। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকায়, আর সোনালী মুরগির দাম ছুঁয়েছে ২৮০ থেকে ৩১০ টাকা। খাসি ও গরুর মাংসের বাজারও চড়া, লাল মাংসের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায়। মধ্যবিত্তের নিত্যদিনের ভরসা ফার্মের ডিমের হালি কিনতে গুনতে হচ্ছে সাড়ে ৪২ টাকা পর্যন্ত, অর্থাৎ প্রতি ডজন ডিমের দাম গিয়ে ঠেকেছে ১৭০ থেকে ১৮০ টাকায়।
সবজির বাজারেও নেই কোনো সুখবর।
বাজারে স্থানভেদে ৫০ টাকার নিচে সবজি মেলা এখন দুষ্কর। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। পটল ও ধুন্দলের মতো তুলনামূলক সুলভ সবজিও কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। আর রান্নার অন্যতম অনুষঙ্গ টমেটোর কেজি ঠেকেছে ৮০ থেকে ১০০ টাকায়, যা সাধারণ ক্রেতাদের অনেকটাই সাধ্যের বাইরে নিয়ে গেছে। কাঁচামরিচ মানভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা কেজিতে। পাশাপাশি মুসুরের ডাল কেজিপ্রতি ১৩০ থেকে ১৪০ টাকায় স্থিতিশীল রয়েছে।

বাজার করতে আসা ক্রেতা রাজিব শাহ জানান, প্রয়োজনীয় প্রায় প্রতিটি জিনিসের দামই টানা বেশ কিছুদিন ধরে চড়া। ফলে খাদ্য তালিকা কাটছাঁট করেও মাস শেষে সংসারের বাজেট সামলানো কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষের দাবি, বাজারে নিয়মিত তদারকি জোরদার না করলে নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতি থামানো সম্ভব নয়।

জনপ্রিয় সংবাদ

আজকের বাজার দর

নিত্যপূর্ণ বাজারের স্বস্তির ইঙ্গিত নেই

আপডেট সময় : ১২:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬