ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মাস পর অনুষ্ঠিত হচ্ছে স্থগিত হওয়া সেই পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট

নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১০ মাস পর আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত এই কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’। 

গত শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজক প্রতিষ্ঠান ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশন’ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ প্রকাশ করেছে। পূর্বের ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’ নামটি পরিবর্তন করে এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। তবে নিরাপত্তাজনিত কারণে আয়োজকরা এখনই কনসার্টের ভেন্যুর নাম এখনই প্রকাশ করেনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, সেই টিকিট দিয়েই দর্শকেরা কনসার্টটি উপভোগ করতে পারবেন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ নতুন টিকিট বিক্রি শুরু হয়েছে। যেখানে সাধারণ টিকিটের মূল্য ২,৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৪৯৯ টাকা।

উল্লেখ্য, কাভিশের সঙ্গে শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকার মঞ্চে এই কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু দেশের তৎকালীন সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুমতি না পাওয়ায় আয়োজনটি স্থগিত করা হয়।

১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠা পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’ ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাতে এসেছিল। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’।

এদিকে, কনসার্টের দেশীয় দুটি ব্যান্ডও শ্রোতাদের জন্য নিয়মিত নতুন গান নিয়ে আসছে। সম্প্রতি ভারতের কলকাতায় ‘মেঘের সঙ্গে চাঁদের দেখা’ শীর্ষক কনসার্টে পশ্চিমবঙ্গের ব্যান্ড চন্দ্রবিন্দুর সঙ্গে গান পরিবেশন করে এসেছে ‘মেঘদল’। এছাড়া কোক স্টুডিও বাংলায় ব্যান্ডটির নতুন গান ‘মুল্লুক’ প্রকাশিত হয়েছে। অন্যদিকে, নিয়মিত কনসার্টের পাশাপাশি সম্প্রতি ‘স্বপ্নের টিকিট’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছে ‘শিরোনামহীন’।

জনপ্রিয় সংবাদ

১০ মাস পর অনুষ্ঠিত হচ্ছে স্থগিত হওয়া সেই পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট

আপডেট সময় : ০৩:৩৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬