ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তি হয় রাধিকার, কেন?

পুরোনো হিন্দি সিনেমায় নারী ও প্রেম বিষয়টি যেভাবে দেখানো হতো, তা নিয়ে আপত্তি জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তিনি বলেন, ছোটবেলায় যে ছবিগুলো তিনি ভালোবাসতেন, বড় হয়ে সেসবের কিছু দৃশ্য আবার দেখলে এখন অস্বস্তি লাগে। সেই ছবিগুলোতে প্রেমের নামে যে আচরণ দেখানো হয়েছে, তা নাকি মোটেই প্রেমের লক্ষণ নেই বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

একসময়ের প্রেমের দৃশ্যগুলোর কথা বলতে গিয়ে রাধিকা বলেন, ‘ কিশোরী বয়সে রোমান্সের নামে দেখানো হতো আমাদের বেঁধে রাখা হচ্ছে, কিংবা আমাদের শাড়ির আঁচল খুলে নেওয়া হচ্ছে। ভাবলে এখন ভয়ঙ্কর লাগে।

অভিনেত্রী বলেন, তিনি এখনো শাহরুখ খানের ভক্ত। কিন্তু ছোটবেলায় পছন্দের কিছু সিনেমা দেখতে গিয়ে বেশ তিনি অবাক হয়েছেন। অসম্মান করার জন্য বলছি না— আমি শাহরুখের খুব বড় ভক্ত। ছোটবেলায় যে ছবিগুলো ভালো লাগত, পরে সেগুলো আবার দেখে আমি সত্যিই চমকে গেছি। তিনি বলেন, সেই সময়ের বহু সিনেমায় কোনো নারী স্পষ্টভাবে ‘না’ বললেও সেটাকে গুরুত্ব দেওয়া হতো না। বরং সেই নারীর পিছু নেওয়া, তাকে বিরক্ত করা— এসবকেই ‘প্রেম’ হিসেবে দেখানো হতো।

রাধিকা বলেন, ‘একজন নারী ‘না’ বললে, সেটাকে কখনো ‘না’ হিসাবে মেনে নেওয়া হতো না। কোনো নারীর পেছনে ছোটা মানেই প্রেম— এমনটিই দেখানো হতো। সেই সময়ে আমরা সেটাই চাইতাম। এখন ফিরে তাকালে বিষয়টি সত্যিই খুব অস্বস্তিকর লাগে।

তিনি বলেন, ‘সেই সময়ে পুরুষের দৃষ্টি দিয়েই সবটা দেখো না হতো। নারীর যৌন আবেদনকে সামনে আনা হলেও, সেটাকে খারাপভাবে দেখানো হতো বা বিদ্রুপ করা হতো।’

উল্লেখ্য, রাধিকা আপ্তের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ‘সালি মহব্বত’ ও ‘সিস্টার মিডনাইট’।

জনপ্রিয় সংবাদ

গেজেট হলেও শুরুতেই মিলছে না পুরো সুবিধা, বিলুপ্ত হলো বিশেষ ভাতাও

শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তি হয় রাধিকার, কেন?

আপডেট সময় : ০৩:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬