ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার মা হলেন সোহিনী সরকার

মা হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। 

সোহিনী ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলি দম্পতির এটি প্রথম সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বার্তায় ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন তারা।

ছোট্ট শিশুর পায়ের চিহ্ন আঁকা একটি ছবি পোস্ট করে তারা লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’

এই পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই তারকা যুগল।

এর আগে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে প্রথমবার মা হতে যাওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন সোহিনী। ওই সময় একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘তিন বছরের পথচলায় আমরা দুই থেকে তিনের পথে।’

যদিও শুরুতে বিষয়টি নিয়ে নীরব ছিলেন সোহিনী-শোভন। তবে একটা সময় পর বিষয়টি স্পষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, অন্তঃসত্ত্বা হওয়ার ৩ মাস পর্যন্ত সোহিনী ও শোভনের পরিবারের কাছেও খবরটি গোপন রেখেছিলেন তারা।

দীর্ঘদিন প্রেমের পর ২০২৪ সালের ১৫ জুলাই পারিবারিকভাবে শোভনকে বিয়ে  করেন সোহিনী।

প্রথমবার মা হলেন সোহিনী সরকার

আপডেট সময় : ০১:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬