ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পাটপণ্য রপ্তানিতে বাড়লো শুল্কের চাপ

ফটোকার্ড ডাউনলোড

বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটের সুতা, টুইন ও চটের বস্তার ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারতের অর্থ মন্ত্রণালয়। পণ্যের ধরন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে এ শুল্কের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

ভারতের বাণিজ্য প্রতিকারবিষয়ক অধিদপ্তর (ডিজিটিআর) মধ্যবর্তী পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সংস্থাটি অভিযোগ করেছিল, বাংলাদেশি রপ্তানিকারকেরা ভারতের বাজারে পাটপণ্য ডাম্পিং করছেন, যার ফলে দেশটির স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ডয়চে ভেলের কনটেন্ট সহযোগী দ্য ডেইলি স্টার জানিয়েছে, বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটপণ্যের ওপর বিদ্যমান অ্যান্টি-ডাম্পিং শুল্ক বাড়ানো প্রয়োজন কি না, তা যাচাই করতে পর্যালোচনা শুরু করে ডিজিটিআর। এ জন্য বাংলাদেশে ৫৪টি এবং নেপালে ৩৬টি পাটকলের কাছে তথ্য চাওয়া হয়। এর মধ্যে বাংলাদেশের ৩৮টি ও নেপালের পাঁচটি প্রতিষ্ঠান তথ্য দিয়ে সাড়া দেয়।

ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন ও এপি মেস্তা টুইন মিলস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের জুনে এ পর্যালোচনা শুরু হয়েছিল।

এর আগে বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটের সুতা বা টুইন, হেসিয়ান কাপড় এবং পাটের বস্তার ওপর টনপ্রতি ১৯ থেকে ৩৫২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছিল ভারত। পরে বাংলাদেশের পাটের বস্তার কাপড়ও এ শুল্কের আওতায় আনা হয়। এতে বাংলাদেশের পাটপণ্যের অন্যতম বড় রপ্তানি বাজার ভারতে পণ্য রপ্তানি কমে যায়।

গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশের ৩৬টি পাটপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে ভারতের অর্থ মন্ত্রণালয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাটের সুতা, বস্তা ও হেসিয়ান কাপড়ের ওপর পণ্যভেদে টনপ্রতি ৫৯ ডলার থেকে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আশা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাটের সুতার ওপর টনপ্রতি সর্বনিম্ন ৫৯ ডলার শুল্ক নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের ১৭টি প্রতিষ্ঠানের পাটের বস্তার ওপর টনপ্রতি ১২০ ডলার শুল্ক আরোপ করা হয়েছে।

তবে ছয়টি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের রপ্তানি করা সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো-এএম জুট ইন্ডাস্ট্রিজ, বোনানজা জুট কম্পোজিট, লাভলী জুট মিলস, নওহাটা জুট মিলস, পোদ্দার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।

এ ছাড়া নাটোর জুট মিলস ও জনতা জুট মিলস পাটের বস্তা এবং হেসিয়ান কাপড় রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত ৩৬টি প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান পাটের সুতা বা টুইন রপ্তানি করলে টনপ্রতি ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক দিতে হবে।

জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পাসপোর্টের চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪

ভারতে পাটপণ্য রপ্তানিতে বাড়লো শুল্কের চাপ

আপডেট সময় : ০২:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬