ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানিশা মুখোপাধ্যায়ের বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ, অমিত শাহের দ্বারস্থ

তানিশা মুখোপাধ্যায়ের বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ, অমিত শাহের দ্বারস্থ অভিনেত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের বোন হিসেবে দর্শকমহলে পরিচিত মুখ তানিশা মুখোপাধ্যায়। বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করলেও বলিপাড়ায় স্থায়ী জায়গা তৈরি করতে পারেননি তিনি। প্রতি বছর মুম্বাইয়ের ঐতিহ্যবাহী পারিবারিক দুর্গাপূজায় তাকে নিয়মিত দেখা যায়। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। লোনাভালায় পারিবারিক বাড়ির বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল নিয়ে মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

অভিযোগ উঠেছে, কোনো কারণ ছাড়াই তানিশা মুখোপাধ্যায়ের বিদ্যুৎ বিল দ্বিগুণ পাঠানো হয়েছে এবং বিল পরিশোধের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনি ও প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তানিশা।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও ক্ষুব্ধ পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, লোনাভালায় মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ড সম্পূর্ণ মাফিয়ার মতো আচরণ করছে। তারা অযৌক্তিক ও বিপুল অঙ্কের বিল পাঠাচ্ছে এবং গ্রাহকদের বাধ্য করছে তা পরিশোধ করতে। এমনকি বিল দেওয়ার সময়সীমা পার না হওয়া সত্ত্বেও সংযোগ বিচ্ছিন্ন করতে আসছে, যা সুস্পষ্ট অপরাধের শামিল। এরপরই তিনি অমিত শাহ ও দেবেন্দ্র ফড়ণবিসকে ট্যাগ করে লেখেন, দয়া করে লোনাভালার এই প্রশাসনিক বিশৃঙ্খলা দূর করতে এগিয়ে আসুন। এখানে কোনো নিয়মকানুন মানা হচ্ছে না।

উল্লেখ্য, লোনাভালার এই বিশেষ বাড়িটির সঙ্গে মুখোপাধ্যায় পরিবারের দীর্ঘদিনের গভীর আবেগ জড়িয়ে আছে। বাড়িটি তানিশার দিদিমা তথা ভারতীয় চলচ্চিত্রের প্রয়াত খ্যাতনামা অভিনেত্রী শোভনা সমর্থের। তানিশা জানান, তার মা তনুজা এবং তার নিজের শৈশবের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই দেওয়ালগুলোতে। সম্প্রতি বাড়িটি সংস্কার করার কথা জানিয়ে তানিশা বলেন, ঐতিহ্য বজায় রেখে দিদিমার স্মৃতিগুলো তিনি বাঁচিয়ে রাখতে চান। তবে বিদ্যুৎ বিভাগের এমন কর্মকাণ্ডে তিনি চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আপডেট সময় : ০৩:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬