ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

ফটোকার্ড ডাউনলোড

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের নাওজর এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।

এর আগে মৌচাক, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে তিনটি মামলা করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় এসব মামলা করা হয়। মামলাগুলোতে প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন তিনটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এসব মামলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন।

সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আপডেট সময় : ১২:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬