শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে এলেও বিতর্ক থামেনি।এবার সেই উদ্যোগের নেপথ্যের গুরুত্বপূর্ণ নথি ফিফা কাউন্সিলের সদস্যদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে নথি দেখার ক্ষেত্রে থাকবে কঠোর গোপনীয়তার বিধি-নিষেধ।
বিতর্কিত এই পরিকল্পনার নাম ছিল ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই)।
কোন কোন নথি দেখানো হবে, তা অবশ্য স্পষ্ট করেনি ফিফা। আগামী দুই সপ্তাহের মধ্যে আগ্রহী কাউন্সিল সদস্যদের সময় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উয়েফার অভিযোগ, ফিফার এই পদক্ষেপ মৌলিক প্রশ্নগুলোর উত্তর নয়। অন্যদিকে, আইনি পদক্ষেপের কারণে কিছু প্রশ্নের উত্তর দিতে ফিফার সীমাবদ্ধতা রয়েছে বলে জানা গেছে। ফলে বিশ্বকাপের স্বত্ব বিক্রির বিতর্কে ইনফান্তিনোর ওপর চাপ এখনো কাটেনি।