এ ছাড়া সকাল থেকে নারায়ণগঞ্জের কারখানাগুলোর সামনে শ্রমিকদের ভিড় দেখা যায়। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আন্দোলনরত শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। খুব দ্রুতই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের আইনশৃঙ্খলা ভঙ্গ না করার অনুরোধ জানান তিনি।


























