ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ২.৭৯ শতাংশ

ফটোকার্ড ডাউনলোড

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, শুল্ক জটিলতা ও উচ্চ মূল্যস্ফীতির মতো নানা চ্যালেঞ্জের মধ্যেও ইউরোপের বাজারে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে পোশাক রফতানি করে ৬৪৩ কোটি মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ।

রফতানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে স্পেনের বাজার। দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের মোট রফতানি আয় বেড়েছে ১৭ কোটি ৪৫ লাখ ডলার। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশ অবদান স্পেনের।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে স্পেন। বর্তমানে দেশটিতে যাচ্ছে বাংলাদেশের মোট পোশাক রফতানির ২২ দশমিক ৫১ শতাংশ। এর মধ্য দিয়ে দীর্ঘদিন শীর্ষ অবস্থানে থাকা জার্মানিকে পেছনে ফেলেছে দেশটি। তবে জার্মানির বাজারে রফতানি প্রায় স্থিতিশীল থাকলেও ফ্রান্সে কমেছে বাংলাদেশের পোশাক রফতানি।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৬৪৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৬২৬ কোটি ডলার।

ইউরোপের বাজারে রফতানি প্রবৃদ্ধির দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন। দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে, জার্মানির বাজারে রফতানি প্রায় অপরিবর্তিত রয়েছে। প্রথম চার মাসে দেশটিতে ১৪৩ কোটি ৯০ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে।

একই সময়ে নেদারল্যান্ডসে পোশাক রফতানি ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৮ কোটি ৪৬ লাখ ডলারে। পোল্যান্ডে রফতানি বেড়েছে ২ দশমিক ৮৫ শতাংশ। দেশটিতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫৯ লাখ ডলার।

তবে ইউরোপের অন্যতম বড় বাজার ফ্রান্সে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ৭ দশমিক ৮৭ শতাংশ। প্রথম চার মাসে দেশটিতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ১১ লাখ ডলারে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ মিলিয়ে রফতানি কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ। এসব দেশে রফতানির পরিমাণ ছিল ১৬০ কোটি ডলার।

চার মাসের হিসাবে স্পেন শীর্ষ বাজারে উঠে এলেও শুধু অক্টোবর মাসের হিসাবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ছিল জার্মানি। এ মাসে দেশটিতে ৩১ কোটি ৫৭ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ রফতানি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ।

অক্টোবরে স্পেনে বাংলাদেশের পোশাক রফতানি হয়েছে ২৯ কোটি ৯২ লাখ ডলারের। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯৫ শতাংশ। একই সময়ে নেদারল্যান্ডসে রফতানি ৭ দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৭১ লাখ ডলারে।

রফতানিকারকরা মনে করছেন, দেশের ব্যবসায়িক ব্যয় কমানো সম্ভব হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে। এতে ইউরোপসহ বৈশ্বিক বাজারে রফতানি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ২.৭৯ শতাংশ

আপডেট সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬