ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানিতে বড় প্রবৃদ্ধি বাংলাদেশের

ফটোকার্ড ডাউনলোড

একসময় বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান রপ্তানি পণ্য ছিল পাট। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে আবারও সম্ভাবনাময় হয়ে উঠছে দেশের এ ঐতিহ্যবাহী খাত। বিশ্ববাজারে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক তন্তুতে তৈরি পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে গতি ফিরেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছিল ২৭৭ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে এ আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ দশমিক ৩৭ মিলিয়ন ডলারে। সে হিসাবে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ৬৯ মিলিয়ন ডলার বা ২৪ দশমিক ৮৮ শতাংশ।

পণ্যভিত্তিক রপ্তানি পর্যালোচনায় দেখা যায়, সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কাঁচা পাট রপ্তানিতে। গত অর্থবছরের প্রথম চার মাসে এ পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৩৩ দশমিক ২১ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৫৩ দশমিক ৯৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৪২ শতাংশ।

অন্যদিকে, পাট খাতের মোট রপ্তানি আয়ে সবচেয়ে বড় অবদান পাট সুতা ও টুইনের। গত অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এ পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ১৬৫ দশমিক ৭০ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ২১৬ দশমিক ৫৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩০ দশমিক ৬৮ শতাংশ।

তবে সব ধরনের পাটপণ্যের রপ্তানি আয় বাড়েনি। গত অর্থবছরের প্রথম চার মাসে চট ও থলে রপ্তানি করে আয় হয়েছিল ৫৭ দশমিক ৭২ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা কমে ৫৩ দশমিক ৪৩ মিলিয়ন ডলারে নেমেছে। বিপরীতে অন্যান্য পাটজাত পণ্যের রপ্তানি আয় ২০ দশমিক ৭৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২২ দশমিক ৪৬ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

বিশ্ববাজারে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ, প্যাকেজিং সামগ্রী, গৃহসজ্জার উপকরণ, কারিগরি বস্ত্র ও ফ্যাশন পণ্যের ব্যবহার বাড়ছে। পাশাপাশি পাটকাঠি থেকে উৎপাদিত চারকোলসহ বহুমুখী পণ্যের বাজারেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানো গেলে প্রচলিত পাটপণ্যের বাইরেও নতুন খাত থেকে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

পাট খাতের এ সম্ভাবনাকে কাজে লাগাতে ২০২৬-২০৩১ মেয়াদে পাঁচ বছরব্যাপী ‘বাংলাদেশ পাট খাত উন্নয়ন কৌশল ও কর্মপরিকল্পনা’ গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনার অন্যতম লক্ষ্য ২০৩১ সালের মধ্যে পাট ও পাটজাত পণ্যের বার্ষিক রপ্তানি আয় ১ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।

এ লক্ষ্য অর্জনে কাঁচা পাটের বার্ষিক উৎপাদন ১ কোটি ১৫ লাখ বেল থেকে বাড়িয়ে ১ কোটি ২০ লাখ বেলে নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশে পাটবীজের মোট চাহিদার ৮৫ থেকে ৯০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

কর্মপরিকল্পনায় পাটপণ্যের বহুমুখীকরণ ও মূল্য সংযোজনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে মোট পাটপণ্য রপ্তানির প্রায় ৪৫ শতাংশ আসে মূল্য সংযোজিত পণ্য থেকে। ২০৩১ সালের মধ্যে এ হার ৭০ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এ জন্য জিওটেক্সটাইল, পরিবেশবান্ধব প্যাকেজিং, হোম ফার্নিশিং, কারিগরি বস্ত্র এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া পাট খাতে গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো পরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছে ৪ হাজার ৭৫০ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, তৈরি পোশাকশিল্পের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যসহ অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশকে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির আঞ্চলিক কেন্দ্রে পরিণত করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সম্ভাবনাময় শিল্পের সক্ষমতা বাড়ানো, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি  রাশেদুল করীম  বলেন, পাট রপ্তানি, বিশেষ করে কাঁচা পাট রপ্তানি বৃদ্ধি এ খাতের জন্য ইতিবাচক খবর। তবে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানো গেলে এ খাতের বার্ষিক রপ্তানি আয় ২ থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।

তিনি আরও বলেন, এ সম্ভাবনা কাজে লাগাতে গবেষণা ও পণ্য উন্নয়নের পাশাপাশি সরকারের প্রয়োজনীয় নীতি সহায়তা নিশ্চিত করা জরুরি। এ জন্য একটি সুপরিকল্পিত কৌশলগত কর্মপরিকল্পনার পাশাপাশি গবেষণা ও পণ্য উন্নয়নে বিশেষায়িত সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা প্রয়োজন। এতে নতুন পণ্য উদ্ভাবনের সুযোগ বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতিযোগিতা সক্ষমতাও শক্তিশালী হবে।

সূত্র: বাসস

জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পাসপোর্টের চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪

বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানিতে বড় প্রবৃদ্ধি বাংলাদেশের

আপডেট সময় : ১০:৩১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬