ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান

ফটোকার্ড ডাউনলোড

সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি নিয়ে মালিক ও শ্রমিক সংগঠনগুলো পাল্টাপাল্টি অবস্থানে দাঁড়িয়েছে। এক পক্ষ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছে। তবে অন্য পক্ষ এই ধর্মঘট সরাসরি বর্জনের ঘোষণা দিয়েছে।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ এই কর্মসূচির ডাক দিয়েছে। আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে জেলায় এই কর্মবিরতি শুরু হবে। কিন্তু সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটে যুক্ত নয় বলে জানিয়েছে।

ধর্মঘট আহ্বানকারীদের বক্তব্য ও দাবি

শনিবার (১৪ নভেম্বর) পৃথক সভা করে সংগঠন দুটি নিজেদের অবস্থান পরিষ্কার করে। এদিন দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সভা করে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন সভাটি পরিচালনা করেন।
সভায় নেতারা জানান, গত ৮ নভেম্বর তারা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু প্রশাসন তাদের দাবিগুলো বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে তারা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
শ্রমিকদের প্রধান দাবি হলো, কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর মামলা থেকে শীর্ষ নেতাদের নাম প্রত্যাহার করতে হবে। এছাড়া সিএনজি অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্দিষ্ট পার্কিং এবং পার্কিং মামলা বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা ও টমটম অপসারণ, ইজিবাইকে ট্রাকের মালামাল পরিবহন বন্ধ এবং অটোরিকশার ব্যাংক চালান নম্বর দেওয়ার দাবিও জানানো হয়।

ধর্মঘট বর্জন ও পাল্টা অভিযোগ

অন্যদিকে, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীতে নিজেদের কার্যালয়ে সভা করে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেল ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ সভাটি পরিচালনা করেন। সভা থেকে তারা ঘোষিত কর্মবিরতি বর্জনের সিদ্ধান্ত জানান।
নেতারা বলেন, এই ধর্মঘট মূলত আদালত অবমাননার শামিল। এছাড়া এ ধরনের কর্মসূচি সরকারকে বেকায়দায় ফেলতে পারে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করবে। পাশাপাশি সভায় শ্রমিক নেতা আবু সরকারের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয়।
এদিকে পরিবহন মালিক সমিতি সিলেটের আহ্বায়ক লোকমান আহমদ জানান, তাদের সংগঠন এই ধর্মঘটের বিষয়ে কিছুই জানে না। তিনি এই কর্মসূচিকে পুরোপুরি অযৌক্তিক বলে অভিহিত করেন। সরকারকে বেকায়দায় ফেলতেই এই ধর্মঘট ডাকা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আপডেট সময় : ০২:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬