ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালবাগানে ভবনে আগুন: দগ্ধ বেড়ে ৫, শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক

ফটোকার্ড ডাউনলোড

আহতদের মধ্যে এক বছর ছয় মাস বয়সী শিশুসহ চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের একজনের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে এক বছর ছয় মাস বয়সী শিশুসহ চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের একজনের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে।

এর আগে এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

আজ সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ার নামে একটি ১০ তলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দগ্ধদের বিষয়ে অবহিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার।

তিনি জানান, ওই ঘটনায় পাঁচজন দগ্ধ হয়ে ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে এক বছর ছয় মাস বয়সী আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। ৩০ বছর বয়সী সাবার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। সামসুন নাহারের (৫০) শরীরের ৪০ শতাংশ ও সানজিদা (২০) দগ্ধ হয়েছেন ৩৭ শতাংশ। এছাড়া আবদুর রহমানের (২৯) শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ পাঁচজনের মধ্যে আবদুর রহমান, সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে (ইনহেলেশন ইনজুরি)। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন বলে জানান ডা. সুলতান মাহমুদ।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাসের লাইন খোলা ছিল। জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়।

সকাল ৮টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

কাঁঠালবাগানে ভবনে আগুন: দগ্ধ বেড়ে ৫, শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ১২:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬