ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাভার নিরাপত্তা ত্রুটি শনাক্ত ঝুঁকিতে ফরচুন ৫০০-এর বেশির ভাগ প্রতিষ্ঠান

ফটোকার্ড ডাউনলোড

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিশ্বের বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভায় গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছেন গবেষকরা। এ ত্রুটির কারণে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি অবকাঠামোয় সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০০ কোম্পানির তালিকা ফরচুন ৫০০-এর প্রায় ৯০ শতাংশ প্রতিষ্ঠান এ ঝুঁকির মুখে রয়েছে বলে জানান গবেষকরা। 

ক্যালিফের গবেষকদের মতে, জাভার ব্যবহার এতটাই বিস্তৃত যে এ প্রোগ্রামে কোনো গুরুতর নিরাপত্তা ত্রুটি তৈরির প্রভাব শুধু প্রযুক্তি কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও গুরুত্বপূর্ণ সেবা খাতও এর কারণে ঝুঁকিতে পড়তে পারে।

নিরাপত্তা ত্রুটিটির নাম দেয়া হয়েছে ‘জাভা৪শেল’। এর শনাক্তকরণ নম্বর সিভিই-২০২৬-১১৪৯৩৮। সাইবার নিরাপত্তার ঝুঁকি পরিমাপের ১০ ধাপের স্কেলে এ ত্রুটির মাত্রা ৯ দশমিক ২। অর্থাৎ এটিকে গুরুতর নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

ক্যালিফের তথ্যানুযায়ী, জাভার একটি গুরুত্বপূর্ণ অংশ ওপেনজেডিকের বেস৬৪ ডিকোডারে এ ত্রুটি পাওয়া গেছে। বেস৬৪ ডিকোডারের কাজ হলো কম্পিউটারের বাইনারি তথ্যকে পাঠযোগ্য টেক্সটে রূপান্তর করা। এ প্রক্রিয়ায় ত্রুটি দেখা দিলে কম্পিউটারের মেমোরিতে জটিলতা তৈরি হতে পারে। ফলে কোনো সিস্টেম অচল হয়ে পড়তে পারে কিংবা সংরক্ষিত তথ্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ক্যালিফের গবেষক কোয়াং লুয়ং জাভার এ ত্রুটি শনাক্ত করেন। এটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে কোনো কম্পিউটার বা সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়া, ম্যালওয়্যার স্থাপন কিংবা আক্রান্ত সিস্টেমের নিয়ন্ত্রণ নেয়ার সুযোগ রয়েছে।

লুয়ং জানান, এআই ব্যবহার করে ১ ঘণ্টার মধ্যে তিনি ত্রুটিটি শনাক্ত করেন। এর ২ ঘণ্টার মধ্যে ত্রুটি কাজে লাগিয়ে হামলা চালানোর একটি কার্যকর পদ্ধতিও তৈরি করা হয়। ক্যালিফের তথ্যানুযায়ী, পুরো প্রক্রিয়ায় এআই ব্যবহারের খরচ হয়েছে ২০০ ডলারেরও কম। অর্থাৎ তুলনামূলক কম ব্যয়ে এবং অল্প সময়ে এআই ব্যবহার করে জটিল সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা সম্ভব।

জাভা৪শেল ত্রুটি কাজে লাগিয়ে বহুল ব্যবহৃত কয়েকটি সফটওয়্যারে দূর থেকে কোড চালিয়ে দেখান গবেষকরা। এসব সফটওয়্যারের মধ্যে রয়েছে কিক্লোক, অ্যাটলাসিয়ানের জিরা ও কনফ্লুয়েন্স, জেফ্রগ আর্টিফ্যাক্টরি, জেনকিনস, পিং ফেডারেট, অ্যাপাচি কাফকা, সলর, ইলাস্টিকসার্চ, গেরিট ও স্পিনাকার।

সফটওয়্যারগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি অবকাঠামো পরিচালনা, তথ্য সংরক্ষণ, পরিচয় যাচাই, সফটওয়্যার তৈরি ও সরবরাহ কাজে ব্যবহৃত হয়। ফলে এগুলোর নিরাপত্তা বিঘ্নিত হলে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্যের পাশাপাশি গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের তথ্যও ঝুঁকিতে পড়তে পারে।

জাভার মালিকানা থাকা প্রযুক্তি কোম্পানি ওরাকল গত মঙ্গলবার এ ত্রুটি সমাধানে সফটওয়্যার প্যাচ প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থাও (সিআইএসএ) বিভিন্ন প্রতিষ্ঠানকে দ্রুত এ প্যাচ ইনস্টল করার আহ্বান জানান।

জাভায় নিরাপত্তা ত্রুটি শনাক্তের ঘটনা প্রযুক্তি খাতে এআই-নির্ভর সাইবার হামলার ঝুঁকিকে সামনে এনেছে । এর আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষায় একাধিক নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে ক্যালিফ। ওই ত্রুটিগুলোকে ‘পিএইচপি২শেল’ নাম দেয়া হয়। বিভিন্ন হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনে পিএইচপি ব্যবহার করা হয়।

সাইবার নিরাপত্তা এখন বিশ্ব অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার হামলার আশঙ্কাও বাড়ছে। বিশেষ করে এআই প্রযুক্তির উন্নতির ফলে সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করার পাশাপাশি সেগুলো কাজে লাগিয়ে হামলা চালানোর সক্ষমতাও বাড়ছে। এতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থাসহ বড় কোম্পানিগুলো নতুন ঝুঁকির মুখে পড়ছে।

এছাড়া প্রযুক্তিনির্ভরতার এ যুগে এক প্রতিষ্ঠানের ওপর হামলার প্রভাব ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে, যা অচল করে দিতে পারে পুরো সরবরাহ ব্যবস্থা। ফলে সাইবার নিরাপত্তা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গেও সরাসরি যুক্ত।

মাইক্রোসফটের আউটলুক ও অ্যাপলের আইক্লাউডসহ বিভিন্ন সেবা সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীদের জন্য অচল হয়ে পড়ে। এসব ঘটনার পেছনে অভ্যন্তরীণ সফটওয়্যার হালনাগাদের ভূমিকা ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সব মিলিয়ে এআই এখন সাইবার নিরাপত্তায় একদিকে প্রতিরক্ষা ও অন্যদিকে সম্ভাব্য হামলার ঝুঁকি নতুন হারিয়ার। আগে যে ধরনের সফটওয়্যারের ত্রুটি শনাক্ত করতে গবেষকদের দীর্ঘ সময় লাগত, এআইয়ের সহায়তায় তা কয়েক ঘণ্টার মধ্যেই করা সম্ভব হচ্ছে। এতে নিরাপত্তা ত্রুটি দ্রুত শনাক্ত ও সমাধানের সুযোগ তৈরি হয়েছে। তবে একই প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররাও কম সময়ে হামলার কৌশল তৈরি করতে পারছে। ফলে সফটওয়্যার নির্মাতা ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নিয়মিত নিরাপত্তা হালনাগাদ করা ও দুর্বলতা শনাক্তের ব্যবস্থা জোরদার করা এখন আরো জরুরি হয়ে উঠেছে।

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

জাভার নিরাপত্তা ত্রুটি শনাক্ত ঝুঁকিতে ফরচুন ৫০০-এর বেশির ভাগ প্রতিষ্ঠান

আপডেট সময় : ১২:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬