ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর কারখানা পরিদর্শনে কিম

ফটোকার্ড ডাউনলোড

এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়নি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। এর পর তাকে স্কুলের আসবাব ও শিক্ষাসামগ্রী তৈরির একটি কারখানা পরিদর্শন করতে দেখা গেছে।

শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।এএফপি জানায়, ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক করেন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরও তিনি কিমের সঙ্গে নতুন করে বৈঠকের আগ্রহ প্রকাশ করে আসছেন। চলতি সপ্তাহে এশিয়া সফরের সময়ও তিনি এ আগ্রহের কথা জানান।

চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় সম্মেলন শেষে বৃহস্পতিবার গভীর রাতে এশিয়া ছাড়েন ট্রাম্প। তবে এ সফরে কিমের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি। ট্রাম্প বলেছেন, ব্যস্ততার কারণে কিমের সঙ্গে বৈঠকের সময় বের করতে পারেননি তিনি। তবে ভবিষ্যতে তাদের মধ্যে বৈঠক হবে বলে আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘কোনো একসময় আমাদের সেই বৈঠক হবে।’ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পিয়ংইয়ং।
এর মধ্যে কিমের কয়েকটি ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এসব ছবিতে তাকে কারখানায় তৈরি শিক্ষাসামগ্রী ও বিজ্ঞান শিক্ষার বিভিন্ন সরঞ্জাম পরীক্ষা করতে দেখা যায়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শনিবার জানায়, শুক্রবার কারখানা পরিদর্শনের সময় কিম স্কুলের জন্য তৈরি বিভিন্ন ধরনের আসবাব ও সরঞ্জামের নমুনা দেখেন।
কেসিএনএর প্রতিবেদনে কিম বলেন, বিজ্ঞান ও শিক্ষা হলো ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশের বিপ্লব নিয়ে তাদের চিন্তাভাবনার সবচেয়ে স্পষ্ট প্রকাশ। চীনে অবস্থানকালে কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা একাধিকবার বলেছিলেন ট্রাম্প। তার দাবি ছিল, কিমও তার সঙ্গে দেখা করতে আগ্রহী। তবে এ বিষয়ে উত্তর কোরিয়া কোনো বক্তব্য দেয়নি।

চলতি সপ্তাহের শুরুতে কিমকে একটি স্কি রিসোর্ট ও পেকতু পাহাড় পরিদর্শন করতে দেখা যায়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার তিনি একটি নৌবাহিনী বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করেন। সেখানে সমুদ্রপথের প্রতিরক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি। এর আগে কিম ও ট্রাম্পের মধ্যে তিনটি বৈঠক হয়। এসব বৈঠকের মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সীমিত করা। তবে কোনো বৈঠক থেকেই কার্যকর চুক্তি হয়নি।

জাতিসংঘের কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটি আইন করে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত স্থায়ী ও অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে।

বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ কমেছে পিয়ংইয়ংয়ের। এতে কিমের সঙ্গে আলোচনায় বসতে ট্রাম্পের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল বড় ব্যবধানে হেরে যাওয়ার পর এ পরিস্থিতি তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর কারখানা পরিদর্শনে কিম

আপডেট সময় : ১২:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬