সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী। তবে এদিন আবেদনের শুনানি হয়নি। শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়।
মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি জানান বাদী। এর পরিপ্রেক্ষিতে রবিবার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
বাদীর অভিযোগ, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে তানজিন তিশা তার পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় মামলা করতে গেলেও তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন সানায়া।