এক চোটের ধাক্কা সামলে মাঠে ফিরেছিলেন। কিন্তু ফিরেই যেন আরো বড় দুঃসংবাদ অপেক্ষা করছিল দেজিরে দুয়ের জন্য।
শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে দুয়েকে। এই চোটে চলতি মৌসুমের বড় একটা সময়, এমনকি বাকি মৌসুমও মিস করার শঙ্কা তৈরি হয়েছে।
দাঁত ভাঙার ঘটনাটি ঘটেছিল গত ১২ নভেম্বর ইতালির বিপক্ষে ফ্রান্সের ম্যাচে।
কাল নিসের বিপক্ষে গোলও করেছিলেন দুয়ে।
ম্যাচ শেষে তখনো চোটের ধরন নিশ্চিত না হলেও পিএসজি কোচ লুইস এনরিকে জানিয়েছিলেন, এটি গুরুতর। তিনি বলেন, ‘ঠিক কী হয়েছে, তা জানতে আমাদের চূড়ান্ত পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হবে। তবে এটি গুরুতর চোট। বিষয়টি স্পষ্ট। টেলিভিশনের ছবিতেই আমরা তা দেখেছি।’
দুয়ের মানসিক অবস্থা নিয়েও কথা বলেছেন পিএসজি কোচ। তার ভাষায়, ‘সে খুব কষ্ট পাচ্ছে ও উদ্বিগ্ন। তবে আমি নিশ্চিত, সে খুব ভালোভাবে সেরে উঠবে এবং আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে।’
এই মৌসুমে পিএসজির আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় দেজিরে দুয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ৬টি, অ্যাসিস্ট ৪টি। তাকে হারানো তাই বড় ধাক্কা ইউরোপসেরা ক্লাবটির জন্য।
এরই মধ্যে একই ধরনের চোটে মাঠের বাইরে আছেন পিএসজির আরেক তারকা ফরোয়ার্ড খিচা কাভারাস্কেইয়া।

























