ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওটিলিয়ার পর এবার ঢাকার মঞ্চে শাকিরা?

ফটোকার্ড ডাউনলোড

রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমার কনসার্টের রেশ কাটতে না কাটতেই ঢাকাবাসীর জন্য বড় চমকের আভাস দিলেন আয়োজক নাঈম আশরাফ। ই-মেকার্স বাংলাদেশের এই কর্ণধার জানিয়েছেন, ২০২৭ সালের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কলম্বিয়ান পপ সংগীতশিল্পী শাকিরাকে আনার পরিকল্পনা করছেন তারা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ। তার মতে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী এপ্রিলে ঢাকায় দেখা মিলতে পারে বিশ্বসংগীতের এই খ্যাতিমান পপ তারকার।

‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’, ‘হোয়েনএভার, হোয়্যারএভার’ ও ‘আন্ডারনিথ ইওর ক্লোদস’-এর মতো তুমুল জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন শাকিরা। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দেওয়া এই শিল্পীর কনসার্ট ঢাকায় আয়োজিত হলে তা দেশের বিনোদন অঙ্গনের অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হবে বলে মনে করা হচ্ছে।

তবে শাকিরার ঢাকা কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। আয়োজকদের পক্ষ থেকেও কনসার্ট সংশ্লিষ্ট বিস্তারিত কোনো ঘোষণা দেওয়া হয়নি। আপাতত বিষয়টি আয়োজকের পরিকল্পনা পর্যায়েই রয়েছে।

ওটিলিয়ার পর এবার ঢাকার মঞ্চে শাকিরা?

আপডেট সময় : ০২:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬