ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোকসান কাটেনি এনার্জিপ্যাক পাওয়ার ও সী পার্ল বীচ রিসোর্টে

ফটোকার্ড ডাউনলোড

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার ধারাবাহিক লোকসান এখনো কাটেনি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দুই কোম্পানিই লোকসানে রয়েছে। এর মধ্যে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারপ্রতি লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। অন্যদিকে সী পার্ল বীচ রিসোর্টের লোকসান কিছুটা কমেছে। তবে লোকসান কমলেও কোম্পানিটি এখনো মুনাফায় ফিরতে পারেনি।

রোববার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি দুটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনের সার সংক্ষেপ অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ৮ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৭ পয়সা বা প্রায় ২ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর শেষে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সা। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও কোম্পানিটির লোকসানের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

এদিকে, সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে এনার্জিপ্যাক পাওয়ারের পরিচালনা পর্ষদ। তবে ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১১ টাকা ১৬ পয়সা। লোকসানে থাকার পরও লভ্যাংশ ঘোষণার বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হয়েছে। সভায় অংশগ্রহণ ও ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ৩০ নভেম্বর রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।

অন্যদিকে, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার লোকসান আগের বছরের তুলনায় কমেছে। তবে কোম্পানিটি এখনো লোকসান থেকে বের হতে পারেনি। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে এই লোকসানের পরিমাণ ছিল ৮৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান কমেছে ১৮ পয়সা বা প্রায় ২১ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর শেষে সী পার্ল বীচ রিসোর্টের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৮ পয়সা। লোকসান কমে আসাকে কোম্পানিটির আর্থিক ফলাফলের উন্নতি হিসেবে দেখা গেলেও প্রথম প্রান্তিকের হিসাব অনুযায়ী, এখনো মুনাফায় ফিরতে পারেনি প্রতিষ্ঠানটি।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সী পার্ল বীচ রিসোর্টের পরিচালনা পর্ষদ। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৫ ডিসেম্বর রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।

যুবদল নেতাকে কুপিয়ে জখম, রাতভর হামলা ও অগ্নিসংযোগ

লোকসান কাটেনি এনার্জিপ্যাক পাওয়ার ও সী পার্ল বীচ রিসোর্টে

আপডেট সময় : ১২:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬