দলের এই বড় জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরো একটি গোল করিয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড।গত অক্টোবরে ঊরুর চোটে পড়ার পর সিরি আ-তে এটিই ছিল লাউতারোর প্রথম শুরুর একাদশে ফেরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ইন্টারকে প্রথম সাফল্য এনে দেন তিনি।
২৯তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের নিখুঁত এক নিচু শটে বল জালে জড়ান ইন্টার অধিনায়ক।
দ্বিতীয়ার্ধেও জেনোয়াকে কোনো সুযোগ দেয়নি ইন্টার। ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে জেনোয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন থুরাম। চোট থেকে সদ্য ফেরায় লাউতারোকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ; ম্যাচের ৫৯তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়।
বড় এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো সুসংহত করল ইন্টার মিলান। আগামী বুধবার (২ ডিসেম্বর) কোপা ইতালিয়ার শেষ ষোলোর লড়াইয়ে আবারও জেনোয়ার মুখোমুখি হবে দলটি।