ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় শিশুসহ এক পরিবারের ৩ জন নিহত

স্টাফ রিপোর্টার,
799
জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা সদরের বটতলা গ্রামের আব্দুল গুফুরের ছেলে বাবুল (২৮), তার স্ত্রী শিল্পি (২০) ও তাদের একমাত্র শিশু পুত্র ১০ মাস বয়সী আব্দুল্লাহ।
একই ঘটনায় আহত হয়েছেন নিহত বাবুলের বড় ভাই সাইদুর (৩৫), বাদশা (২২) ও নিকট আত্মীয় রিপন (২২)। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাইদুর রহমান জানান, ছোট ভাই বাদশা সৌদ আরব থেকে গতরাতে বাংলাদেশে আসে। আমি, আমার ছোট ভাইয়ের স্ত্রী শিল্পি, ভাই বাবুল, তার ছেলে আব্দুল্লাহ, ও নিকট আত্মীয় রিপন তাকে আনতে ঢাকা বিমান বন্দরের যাই। সৌদি ফেরত ভাই বাদশাকে নিয়ে বাড়ী ফেরার পথে বাট্টাজোড় নতুন বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে নামিয়ে দিলে আমরা এ দুর্ঘটনার কবলে পড়ি। বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ গুলি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মাইক্রোবাসটির চালকটিকে আটক করা হয়েছে। মাইক্রোবাসটি এখনো পানির নিচে রয়েছে সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় শিশুসহ এক পরিবারের ৩ জন নিহত

আপডেট সময় : ০৮:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫