ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

স্টাফ রিপোর্টার,
903
ফরিদপুর জেলার সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬৫ জন। উপজেলার গেরদা ইউনিয়নের জামতলা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোমুখি সংঘর্ষে উভয় বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাস দু’টি দ্রুত গতিতে থাকায় যাত্রীদের অধিকাংশই মারাত্মক আহত হন। এসময় ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট সময় : ০৭:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫