ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার

ফটোকার্ড ডাউনলোড

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৫৩১ কোটি টাকা।

মঙ্গলবার (৮ জুলাই) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা- ২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৩৪৫ টাকা ৬০ পয়সা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১২.৬২ মার্কিন ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

মালিক সমিতির নামে পরিবহন বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ, জিম্মি সাধারণ ব্যবসায়ীরা

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার

আপডেট সময় : ১০:০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫