ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিডির মজুরি প্রস্তাবের কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চায় বিজিএমইএ

ফটোকার্ড ডাউনলোড

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবে ব্যবহৃত কয়েকটি পদ্ধতিগত ও তথ্যগত বিষয় নিয়ে ব্যাখ্যা চেয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

সংগঠনটি মনে করে, শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম সদস্য, দারিদ্র্যসীমা ও খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব নির্ধারণে সিপিডির ব্যবহৃত পদ্ধতি পুনর্বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণে শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতার বিষয়গুলো বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

গত ১৯ নভেম্বর সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরে বিজিএমইএ।

চিঠিতে বলা হয়, সিপিডি পাঁচটি গবেষণার মধ্যক ব্যবহার করে পোশাকশ্রমিক পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। তবে বিজিএমইএর মতে, এ ক্ষেত্রে মধ্যকের পরিবর্তে গড় হিসাব ব্যবহার করা অধিক যৌক্তিক। কারণ, সিপিডির ২০২৩ সালের নিজস্ব জরিপে শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন এবং উপার্জনক্ষম সদস্য ছিল দু’জন। অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালের ৪ দশমিক ৬৬ জন থেকে ২০২৩ সালে ৩ দশমিক ৯৬ জনে নেমে এসেছে।

দারিদ্র্যসীমা নির্ধারণের বিষয়ে বিজিএমইএ বলেছে, সিপিডি পুরো পোশাকশিল্পের জন্য শুধু ঢাকা শহর এলাকার উচ্চ দারিদ্র্যসীমা বিবেচনায় নিয়েছে। অথচ অঞ্চলভিত্তিক কারখানা ও রপ্তানির ঘনত্ব অনুযায়ী ওজনভিত্তিক গড় উচ্চ দারিদ্র্যসীমা নির্ধারণ করা উচিত। সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা শহর এলাকার কারখানাগুলো থেকে মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ এসেছে।

এ ছাড়া খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করায় একই ব্যয় দু’বার গণনার আশঙ্কা রয়েছে বলে মনে করে বিজিএমইএ। কারণ, খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাবের মধ্যেই আবাসন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলেও পরবর্তী সময়ে দেওয়া বার্ষিক ইনক্রিমেন্ট, বিশেষ করে ২০২৪ সালের ৯ শতাংশ ইনক্রিমেন্ট বিবেচনায় নেওয়া হয়নি। পাশাপাশি শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরি নিয়েও সিপিডির সুস্পষ্ট মূল্যায়ন প্রয়োজন।

শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিজিএমইএ জানায়, গত তিন বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকঋণের সুদহার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে এবং রপ্তানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ। এ সময়ে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়েছে।

চিঠিতে বাংলাদেশসহ প্রতিযোগী দেশগুলোর ন্যূনতম মজুরি বৃদ্ধির তুলনামূলক চিত্রও তুলে ধরা হয়।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বেড়েছে। এ ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিনিয়োগ হ্রাস, নীতির অস্থিরতা এবং এলডিসি উত্তরণসহ বিভিন্ন চ্যালেঞ্জ শিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করছে।

এ অবস্থায় শুধু ন্যূনতম মজুরি নির্ধারণ নয়, শিল্পের গড় মজুরি ব্যয়, উৎপাদন খরচ ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়গুলোও সামগ্রিকভাবে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। একই সঙ্গে স্বচ্ছ, যৌক্তিক ও তথ্যনির্ভর মজুরি নির্ধারণ কাঠামো প্রণয়নে সিপিডির সহযোগিতা চেয়েছে সংগঠনটি।

নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলসে তারেক রহমানের জন্মদিন উদযাপন

সিপিডির মজুরি প্রস্তাবের কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চায় বিজিএমইএ

আপডেট সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬