ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদেশিক মুদ্রাবাজারে বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক

ফটোকার্ড ডাউনলোড

আগামী এক মাসের মধ্যে দেশে সম্পূর্ণ ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থা কার্যকর হলে বৈদেশিক মুদ্রার ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দর-কষাকষির মাধ্যমে বিনিময় হার নির্ধারণ করতে পারবেন। এতে বৈদেশিক মুদ্রাবাজার আরও প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামে ব্যবসায়ী নেতা ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আয়োজিত এক সভায় এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

গভর্নর বলেন, ‘বৈদেশিক মুদ্রাবাজারের কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে আমরা কাজ করছি। আশা করছি, এক মাসের মধ্যে এটি শেয়ারবাজারের মতো সম্পূর্ণ ভাসমান বাজারে পরিণত হবে।’

সভায় গত এক দশকে ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় সমান হওয়া সত্ত্বেও ভারতীয় রুপির তুলনায় বাংলাদেশি টাকার অবমূল্যায়ন বেশি হওয়ার কারণ নিয়েও প্রশ্ন তোলেন গভর্নর।

বিনিময় হারের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০১৬ সালে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার ছিল ৬৭ দশমিক ২০। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ০৩ রুপিতে। অর্থাৎ, এ সময়ে রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে, একই সময়ে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার ৭৮ দশমিক ৪৭ টাকা থেকে বেড়ে ১২৪ দশমিক ৮৬ টাকায় পৌঁছেছে। এতে টাকার অবমূল্যায়নের হার দাঁড়িয়েছে প্রায় ৬০ শতাংশ।

অথচ ওই সময়ে ভারতের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭২ দশমিক ৪ শতাংশ এবং বাংলাদেশের ছিল ৭২ দশমিক ১ শতাংশ বলে জানান তিনি।

গভর্নর আরও প্রশ্ন তোলেন, একপর্যায়ে বৈদেশিক মুদ্রার তারল্য ৩০ কোটি ডলার থেকে বেড়ে ১০০ কোটি ডলারে উন্নীত হওয়া এবং ৫১টি ব্যাংক লং পজিশনে (চাহিদার তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা মজুত) থাকা সত্ত্বেও বিনিময় হার কেন বাড়তে থাকল। বাজারে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রা কেনাবেচার বিদ্যমান প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সুদের হার সমন্বয় যথেষ্ট নয় উল্লেখ করে গভর্নর উৎপাদন, সরবরাহ ও বিতরণব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। তিনি জানান, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম বাড়াতে অর্থায়ন স্কিম ও প্রণোদনার মাধ্যমে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দেশীয় ব্যবসা-বাণিজ্য সচল রাখতে বিনিময় হারের স্থিতিশীলতা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন চৌধুরী আসন্ন মুদ্রানীতিতে তিনটি বড় পরিবর্তনের প্রস্তাব দেন।

তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল, খুচরা যন্ত্রাংশ, জ্বালানি ও কৃষি উপকরণ আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার বাধ্যতামূলক শতভাগ নগদ মার্জিনের শর্ত তুলে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যাচাইকৃত উৎপাদনমুখী শিল্পের জন্য ইউজ্যান্স বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় ১৮০ থেকে ২৭০ দিন মেয়াদি বিলম্বিত পরিশোধ সুবিধা চালুর প্রস্তাব করেন।

আমির হুমায়ুন চৌধুরী বলেন, ‘মূল্যস্ফীতি মূলত ভোক্তাদের অতিরিক্ত চাহিদার কারণে নয়; বরং গ্যাস, বিদ্যুৎ, পরিবহন এবং আন্তর্জাতিক জাহাজ ভাড়াসহ উৎপাদন ও সরবরাহ ব্যয় বৃদ্ধির কারণেই হচ্ছে।’

তিনি বলেন, আমদানি অর্থায়নের কঠোর শর্তের কারণে ব্যবসায়ীদের চলতি মূলধন আটকে যাচ্ছে। ফলে ১৩ থেকে ১৫ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে ব্যবসায়ীদের, যার প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে পড়ছে।

চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে বিলম্বের বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর মতে, পণ্য খালাসে দেরি হওয়ার কারণে অনেক সময় ব্যাংকের নির্ধারিত ৩০ থেকে ৬০ দিনের এলসি নিষ্পত্তির সময়সীমা অতিক্রম করে যায়। বন্দর, কাস্টমস কিংবা শিপিং কর্তৃপক্ষের কারণে বিলম্ব হলে এবং এর পক্ষে প্রয়োজনীয় নথিপত্র থাকলে এলসি নিষ্পত্তিতে অতিরিক্ত ৩০ থেকে ৪৫ দিন সময় দেওয়ার প্রস্তাব করেন তিনি।

এ ছাড়া চট্টগ্রামে সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ স্থানীয় এসএমই, লজিস্টিকস, হিমাগার ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ নিশ্চিত করতে আঞ্চলিক ঋণ-আমানত অনুপাত নির্ধারণের দাবি জানান। জামানত ছাড়াই ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণপ্রাপ্তি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিম সম্প্রসারণেরও আহ্বান জানান তিনি।

পুঞ্জীভূত সুদ মওকুফ করে শুধু আসল টাকা পরিশোধের মাধ্যমে ঋণ নিষ্পত্তির সুবিধা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করার আহ্বান জানান আমির হুমায়ুন চৌধুরী।

তিনি বলেন, ‘বকেয়া আসল কীভাবে হিসাব করা হবে, তা নিয়ে ব্যাংক ও ঋণগ্রহীতাদের মধ্যে বিরোধ রয়েছে। এর ফলে সংকটাপন্ন ব্যবসায়ীরা এই সুবিধার সুফল পাচ্ছেন না।’

একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে তিনি জানান, ডায়িং ও প্রিন্টিং ইউনিট স্থাপনের জন্য প্রতিষ্ঠানটি ১২ কোটি টাকা ঋণ নিয়েছিল। কিন্তু গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ইউনিটটি অকার্যকর হয়ে পড়ে। পরবর্তী সময়ে ব্যাংক ওই প্রতিষ্ঠানের বকেয়া আসল ১৯ কোটি টাকা এবং সুদ ৩৯ কোটি টাকা হিসাব করে।

প্রকৃত আসল নির্ধারণ ও ঋণ নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করতে ব্যাংক এবং ঋণগ্রহীতাদের সমন্বয়ে আঞ্চলিক কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ ব্যাংকগুলোর ঋণ আদায় সহজ করার পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করতে সহায়তা করবে।

সভায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বেসরকারি বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর আহ্বান জানান।

তিনি বলেন, গত তিন মাসে উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রায় কোনো মূলধনি যন্ত্রপাতি আমদানি করেনি। বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি গুরুতর সতর্কসংকেত।

প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, শ্রমিকদের প্রশিক্ষণ এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনে উৎসাহ দিতে প্রণোদনা দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি অপ্রয়োজনীয় অগ্রিম কর কমানো, কর ফেরত ও সমন্বয় প্রক্রিয়া দ্রুত করা এবং কর, জ্বালানির দাম ও বিধিবিধানের পরিবর্তন নিয়ে ব্যবসায়ীদের জন্য পূর্বানুমেয় রোডম্যাপ তৈরির আহ্বান জানান।

সেলিম রহমান বলেন, আনুষ্ঠানিক খাতে থাকা বিদ্যমান ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়িয়ে ব্যবসা পরিচালনার কাঠামোগত ব্যয় কমানো উচিত।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে সভায় ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান এবং নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

বৈদেশিক মুদ্রাবাজারে বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০১:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬