ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালিবাগে জুয়েলারি দোকানে চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার হারানোর অভিযোগ

রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শম্পা জুয়েলার্স নামের এই দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা চুরি হয়েছে, জানিয়েছেন দোকানের মালিক অচিন্ত্য বিশ্বাস।

পুলিশের ধারণা, চুরির ঘটনা বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ঘটে। রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চোররা দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করেছে এবং স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে দু’জন বোরকা পরা চোর দোকানে প্রবেশ করে স্বর্ণালঙ্কার চুরি করে। পুলিশ এখন দোকান ও মার্কেটের আশেপাশের ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে। সিআইডির একটি টিমও এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের জন্য কাজ করছে।

অচিন্ত্য বিশ্বাস বলেন, “দোকানে মোট ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল, যার মধ্যে ৪০০ ভরি দোকানের এবং ১০০ ভরি বন্ধকি স্বর্ণ। চুরি নিয়ে আজ সকালে মার্কেটের দারোয়ানের ফোনের মাধ্যমে জানতে পারি। দোকানে এসে দেখার পর সব স্বর্ণালঙ্কার উধাও হয়েছে।”

পুলিশ বলেছে, ঘটনা বড় ধরনের হলেও এখন পর্যন্ত প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং তদন্ত দ্রুত অগ্রসর হচ্ছে।

জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু

মালিবাগে জুয়েলারি দোকানে চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার হারানোর অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫