ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার

ফটোকার্ড ডাউনলোড

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে তিনি এই সফরে গিয়েছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্পিকার ও তার সফরসঙ্গীদের স্বাগত জানানো হয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, গত ২৩ নভেম্বর বেলা ১টা ৪০ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে এই সংসদীয় প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী। ছয় দিনের এই সরকারি সফর শেষে প্রতিনিধিদলটি স্পিকারের সঙ্গেই ঢাকায় ফিরে এসেছে।

আপডেট সময় : ১০:১৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬