ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি নারীকে ধর্ষণ ও সঙ্গীকে হত্যায় তিন ভারতীয়র মৃত্যুদণ্ড

ইসরায়েলি এক নারীসহ দুজনকে গণধর্ষণ ও তাদের ছেলে সঙ্গীকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভারতের কর্ণাটকের একটি আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই রায় দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাল্লেস ওরফে হান্দিমাল্লা, সাই এবং শরণপ্পা।

গত বছরের মার্চে হত্যাকাণ্ড ও ধর্ষণের কাণ্ড ঘটান তারা।

সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশ ও আদালতের বরাতে জানিয়েছে, ২০২৫ সালের ৬ মার্চ রাতে কর্ণাটকের সানাপুরাতে অভিযুক্ত তিনজন দুজন নারীর ও তাদের তিন ছেলে বন্ধুর কাছে যান। অভিযুক্তরা তখন তাদের কাছে অর্থ দাবি করেন।

অর্থ দিতে অস্বীকৃতি জানানোর পর অভিযুক্তরা ওই তিন পর্যটককে ধাক্কা দিয়ে পাশের খালে ফেলে দেন। এরপর ওই দুই নারীর ওপর যৌন নির্যাতন চালান।

খালে ফেলে দেওয়া তিনজনের দুইজন সাঁতরে ওপরে উঠতে সমর্থ হলেও; আরেকজন পানিতে ডুবে মারা যান। নিহত ওই ব্যক্তি ওড়িশার বাসিন্দা ছিলেন।

এ ঘটনা পুরো ভারতজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলে। আজকের রায় ঘোষণার সময় আদালতের বিচার বলেন তাদের এ অপরাধ বিরল থেকে বিরল ছিল। যার সর্বোচ্চ সাজা হওয়া উচিত।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

ইসরায়েলি নারীকে ধর্ষণ ও সঙ্গীকে হত্যায় তিন ভারতীয়র মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০২:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬