ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এখন প্রায় শূন্যের কোটায় : আইনমন্ত্রী

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অভাবনীয় উন্নতি হয়েছে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো ঘটনা এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একইসঙ্গে গায়েবি ও মিথ্যা মামলার হারও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (১১ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এল.এল.এম. লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়িক ও ব্যক্তিগত ভোগান্তি রোধে উদ্যোগ মন্ত্রী তাঁর বক্তব্যে মিথ্যা মামলার নেতিবাচক প্রভাব তুলে ধরে বলেন, অনেক সময় শত শত মানুষের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করা হয়। পুলিশ রিপোর্টের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে গিয়ে এসব মানুষ চরম ভোগান্তির শিকার হন। বিশেষ করে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, বিদেশ ভ্রমণ ও চিকিৎসা গ্রহণের সুযোগ বাধাগ্রস্ত হয়।

এই সংকট নিরসনে উচ্চতর পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে ‘অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট’ প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারাটি মানুষের অধিকার রক্ষায় একটি শক্তিশালী সুরক্ষা কবজ হিসেবে কাজ করছে।

আইনজীবীদের প্রতি আহ্বান মানবাধিকার ও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আইনজীবীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

মন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, রাজনৈতিক দর্শন ভিন্ন হতে পারে, তবে দিনশেষে সবার লক্ষ্য হওয়া উচিত দেশের মানুষের কল্যাণ। আইন পেশায় নিয়োজিত ব্যক্তিরা নিজেদের নৈতিক জায়গা থেকে কাজ করলে নাগরিকরা প্রকৃত সুফল পাবেন।

অনুষ্ঠানে উপস্থিতিবৃন্দ ডুলার সভাপতি অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।

আপডেট সময় : ০৮:৩৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬