ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চলতি সপ্তাহে ঢাকায় আসবেন। সফরকালে জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংসদ ভবন ও জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে প্রতিনিধিদলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরের সময়ে প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নতুন সরকার গঠনের পর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন গতি দেওয়ার আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি সরবরাহের সম্ভাবনা, কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন।

এই সফরকে কূটনৈতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন, যেখানে শিক্ষা, বাণিজ্য ও জলবায়ু সহযোগিতার পাশাপাশি নারী ও শ্রমশক্তি উন্নয়নেও দুই দেশের অংশীদারত্বকে আরো দৃঢ় করার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা: সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

আপডেট সময় : ১২:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬