ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

আন্তর্জাতিক মানের আরো একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরীর পরিকল্পনা চলছে অনেক দিন ধরে। তবে সেটার অগ্রগতি খুবই ধীর। আজ শনিবার পূর্বাচলে হতে যাওয়া নতুন এই স্টেডিয়াম ঘুরে দেখেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সভাপতি তামিম ইকবাল ও বোর্ডের আরো কয়েকজন সদস্য।

স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমকে তামিম বলেন, ‘আজকে মাননীয় মন্ত্রী (ক্রীড়া প্রতিমন্ত্রী) এসেছেন, আমরা আজকে পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু পরিবর্তন জরুরি। পরিবর্তন করব শুধু পরিবর্তন করার জন্য না। কিছু কিছু ডিজাইন পরিবর্তন করা জরুরি।’

ক্রিকেটের বাইরে আরো কিছু খেলার কথা মাথায় রেখে স্টেডিয়ামের কাজ করা হবে বলে জানান তামিম, ‘এটা অনেক বড় একটা প্রোপাটি। এখানে আমাদের চেষ্টা থাকবে ক্রিকেটের সাথে সাথে মাননীয় মন্ত্রী বললেন কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি যুক্ত করে নিতে পারি তাহলে আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। টাকার দিক থেকে ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তবা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো। আমাদেরও দায়িত্ব অন্য স্পোর্টসকে দেখাশোনা করা।’

স্টেডিয়ামের ডিজাইন নিয়ে তামিম বলেন, ‘যারা আমাদের এটার ডিজাইন করেছেন তাদের সাথে আলোচনা করবো। অন্য কারোর সাথে যদি কথা বলার দরকার তাদের সাথে আলোচনা করে এনএসসির সাথে একসাথে মিলে, কারণ এখানে সরকারের অনেক বড় ইনভেস্টমেন্টের দরকার পড়বে যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই।’

আপডেট সময় : ০৫:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬