ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৩ মে) দিবাগত রাত ৩টার দিকে ফতুল্লার কুতুবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শরীয়তপুর জেলার জাজিরা থানার আতিয়ার রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (২৯) এবং বরিশাল জেলার গৌরনদী থানার আবুল বেপারীর ছেলে হীরা বেপারী (২৭)। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় এই দুই ব্যক্তির বিরুদ্ধে বিচারকার্য শুরু হয়। বিচার প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১-এর সদর কোম্পানি বিশেষ গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায়, গত রাতে কুতুবপুর এলাকায় তাদের অবস্থানের খবর পেয়ে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে এবং তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত সোহাগ ও হীরা বেপারীকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ নির্মূলে এবং সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপডেট সময় : ০৩:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬