ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়ায় যুক্তরাজ্যের শীর্ষ ধনী ডেভিড বেকহ্যাম

ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার বেকহ্যাম বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অন্যতম স্বত্বাধিকারী। ১০৭ কোটি পাউন্ড বা ১৪৫ কোটি ডলারের সম্পদ নিয়ে এটি মেজর লিগ সকারের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব।

‘সানডে টাইমস’-এর জরিপে যুক্তরাজ্যের প্রথম ক্রীড়াবিদ হিসেবে বিলিনেয়ারদের তালিকায় স্থান পেলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক স্যার ডেভিড বেকহ্যাম। বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়ার সম্মিলিত সম্পদ এক বিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে। দুজনে মোট ১১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (১৯ হাজার ৪৭২ কোটি টাকা) মালিক।

ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে দুইয়ে অবস্থান করছেন বেকহ্যাম দম্পতি। ২০০ কোটি পাউন্ড সম্পদ নিয়ে শীর্ষে ফর্মুলা ওয়ানের সাবেক নির্বাহী বার্নি একলেস্টোন। এছাড়া নর্দার্ন আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকিলরয় ৩২ কোটি ৫০ লাখ পাউন্ড নিয়ে তিনে। তিনি ব্যাক-টু-ব্যাক মাস্টার্স চ্যাম্পিয়ন হয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক স্যার জিম র‍্যাটক্লিফ যুক্তরাজ্যে সপ্তম থেকে নবম স্থানে নেমে গেছেন। তার সম্পদ ১৮৫ কোটি পাউন্ড থেকে কমে নেমেছে ১৫১ কোটি ৯০ লাখ পাউন্ডে।

এর বাইরে এডিডাস ও হুগো বস এর মতো ব্র্যান্ডের শুভেচ্ছা দূত বেকহ্যাম। ৫১ বছর বয়সী তারকা গত বছর নভেম্বরে ‘নাইট’ উপাধি পান।

ভিক্টোরিয়া বেকহ্যামের উপার্জন এসেছে মূলত তার ফ্যাশন ব্র্যান্ড থেকে। এর আগে তিনি আয় করেছেন খ্যাতিমান ব্যান্ড দল ‘স্পাইস গার্লস’ থেকে।

যুক্তরাজ্যের বিলিনেয়ারদের তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন ব্যারি ও এডি হার্ন। দুজনের সম্মিলিত সম্পদ ১০৩ কোটি ৫ লাখ পাউন্ড। ‘ম্যাচরুম’ এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হলেন ব্যারি হার্ন। বক্সিং, ডার্টস ও স্নুকার খেলার একজন শীর্ষ প্রোমোটার তিনি।

তার পুত্র এডি হার্ন ম্যাচরুম এর চেয়ারম্যান। তিনি ব্রিটিশ বক্সার অ্যান্থনি জসুয়ার প্রোমোটার, যিনি ২৪ কোটি পাউন্ড নিয়ে তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। হেভিওয়েটে জসুয়ার প্রতিদ্বন্দ্বী টাইসন ফিউরির আয় ১৬ কোটি ২০ লাখ পাউন্ড।

সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন স্যার লুইস হ্যামিল্টন ৪৩ কোটি ৫০ লাখ পাউন্ড নিয়ে পাঁচে এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন ও দুইবারের সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন স্যার অ্যান্ডি মারে যুগ্মভাবে দশম (১১ কোটি পাউন্ড)।

আপডেট সময় : ০৩:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬