ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কঙ্গো

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কঙ্গো

৫২ বছর পর বিশ্বকাপে ফিরে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে ডিআর কঙ্গো। এই জয়ে ‘কে’ গ্রুপের তিন নম্বরে থেকে শীর্ষ আটে থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে তারা।

৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে কলম্বিয়ার সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। সমান তিনটি ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে পর্তুগাল। আর ৪ পয়েন্ট অর্জন করেছে কঙ্গো। এই তিন দলই ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে।

তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি কঙ্গোর। ম্যাচের ১০ মিনিটে গোল হজম করে বসে তারা। উজবেকিস্তান এল্ডর সমুরোদোভের সেই গোলের লিড অবশ্য ৬৭ মিনিট পর্যন্ত ধরে রাখে। একইসঙ্গে আটকে রাখে আক্রমণের পর আক্রমণ চালানো কঙ্গোকে।

ম্যাচের ৬৮ মিনিটে আফ্রিকান দেশটি পেনাল্টির সুবাদে সমতায় ফেরার সুযোগ পায়। স্পটকিকে গোল করতে ভুল করেননি ইওয়ান উইসা। সমতায় ফেরার উল্লাসে মাতে কঙ্গো।

এর মিনিট দশেকের মাথায় লিড নেয় তারা। ফিস্তন মায়েলের সেই গোলটিই শেষ নয়। এরপর আক্রমণের ধারা অব্যাহত রাখে তারা। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে উইসা নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলে বড় জয় নিশ্চিত করেন।

জনপ্রিয় সংবাদ

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কঙ্গো

আপডেট সময় : ১২:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬